এক্সপ্লোর

Yogi Adityanath: 'উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনও দাঙ্গা নেই সব চাঙ্গা', পশ্চিমবঙ্গে এসে বার্তা যোগীর

যোগী আদিত্যনাথ বলেন, '২০১৭-এর আগে উত্তরপ্রদেশজুড়ে অরাজকতা ছিল। উত্তরপ্রদেশজুড়ে দাঙ্গা, কার্ফু কিছু নেই। সেখানে কোনও গুণ্ডা নেই, কোনও মাফিয়া নেই' ।

কলকাতা: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। এদিন পিংলার সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পিংলার সভা থেকেই পশ্চিমবঙ্গের খোলনলছে বদলে দেওয়ার বার্তা দেন তিনি।                

যোগী আদিত্যনাথ বলেন, '২০১৭-এর আগে উত্তরপ্রদেশজুড়ে অরাজকতা ছিল। উত্তরপ্রদেশজুড়ে দাঙ্গা, কার্ফু কিছু নেই। সেখানে কোনও গুণ্ডা নেই, কোনও মাফিয়া নেই। রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। মাফিয়াদের গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার চলে। তৃণমূল চুরি, ডাকাতি, মাফিয়ারাজ বন্ধ করবে না। মানুষের নিরাপত্তা নিয়ে তারা ছেলেখেলা করছে। গত ১৫ বছরে মমতা দিদির নেতৃত্বে যে অরাজকতা চলছে। মমতা দিদি বলেন খেলা হবে। আমি বলছি, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু'।                                                                                 

এর আগে মাথাভাঙায় এসে 'তৃণমূলের গুন্ডারাজ' নিয়ে কড়া বার্তা দিয়ে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছিলেন, 'তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, তাদের এখনই জানিয়ে দিন, যদি ধমকি দেয়, ৪ মে-র পর তাদের উল্টো গুনতি শুরু হবে। ৪ মে-র পর জল দেওয়ার জন্য়ও কেউ থাকবে না। যারা আজ ধমকানোর চেষ্টা করছে, তাদের বলে দেবেন, ৪ মে তাদের জন্য শেষ ওয়ার্নিং।'

ভোটের ময়দানে ফের বুলডোজার তরজা। শনিবার ফের পশ্চিমবঙ্গে প্রচারে এসে নিজের রাজ্য়ের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বললেন, কোনও মাফিয়া আর দাঙ্গাকারীকে যদি দেখা যায়, উত্তরপ্রদেশের বুলডোজার তার হাড়গোড় ভেঙে এক্সপ্রেসওয়ে বানিয়ে দেয়। দিলীপ ঘোষের মুখেও শোনা গেল বুলডোজার হুমকি।        

এর আগে যোগী আদিত্যনাথ বলেছিলেন, 'কোনও মাফিয়া আর দাঙ্গাকারীকে যদি দেখা যায় তো উত্তরপ্রদেশের বুলডোজার তার হাড়গোড় ভেঙে এক্সপ্রেসওয়ে বানিয়ে দেয়। এক্সপ্রেসওয়ে প্রদেশ বানিয়ে দেয়। যত মাফিয়া আছে, এই মাফিয়ার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করে ওখানকার গরিবদের বাড়ি বানিয়ে দিয়েছি'। 

সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে বাকযুদ্ধের পারদ তত চড়ছে।                              

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget