এক্সপ্লোর

Christmas Films On Netflix: বাড়ি বসেই করুন বড়দিন উপভোগ নেটফ্লিক্সের এই ১০ সিনেমা দেখে

Christmas Films: এবার তো ২৫ ডিসেম্বর আবার রবিবার। সেলিব্রেশনের ডবল কারণ। তাহলে সেদিন বাড়িতে বসে প্রিয়জন বা পরিবারের সঙ্গে 'মুভি' প্ল্যান করতে পারেন।

নয়াদিল্লি: বড়দিন আসতে আর দিন দুই বাকি। এবার তো ২৫ ডিসেম্বর আবার রবিবার। সেলিব্রেশনের ডবল কারণ। তাহলে সেদিন বাড়িতে বসে প্রিয়জন বা পরিবারের সঙ্গে 'মুভি' প্ল্যান করতে পারেন। দেখতে পারেন নেটফ্লিক্সের এই ছবিগুলি। রইল ১০ ছবির তালিকা।

বড়দিনের বিশেষ ছবির তালিকা

১. দ্য ক্রিসমাস ক্রনিকলস্ ১ ও ২ (The Christmas Chronicles 1 and 2): এই দুটি নেটফ্লিক্স অরিজিন্যাল সিনেমায় দেখা গেছে কার্ট রাসেলকে। তাঁর স্লেজগাড়ি খারাপ হয়ে যাওয়ায় এক ভাই ও বোন গোটা রাত ধরে তাঁর হয়ে বড়দিনের দায়িত্ব সামাল দেয়। 

২. হলিডেট (Holidate): এম্মা রবার্টস ও লুক ব্রেসি অভিনীত এই ছবি রোম্যান্টিক ঘরানার। বড়দিনে প্রিয় মানুষের সঙ্গে বসে দেখে ফেলতে পারেন।

৩. স্ক্রুজ: এ ক্রিসমাস ক্যারল (Scrooge: A Christmas Carol): ক্রিসমাসে বিশেষ অ্যানিমেটেড ছবি মুক্তি পায় নেটফ্লিক্সের তরফে। এটি তাঁর অন্যতম। 

৪. জ্যাক ফ্রস্ট (Jack Frost): বড়দিনের জন্য ক্লাসিক এই ছবিতে দেখা গেছে মাইকেল কিটনকে। ছবিতে মৃত্যুর পর এক রকস্টার বাবাকে স্নোম্যান হিসেবে দেখা যাবে।

৫. পিনোশিও (Pinocchio): পুরস্কার প্রাপ্ত পরিচালক গুইলেরমো দেল তোরো তাঁর নিজের ছোঁয়ায় তৈরি করেছেন এই কিংবদন্তি কাঠের ছেলে পিনোশিওকে নিয়ে নতুন ছবি।

৬. নেটিভিটি (Nativity): ব্রিটিশ ক্রিসমাস এই ছবিতে মার্টিন ফ্রিম্যানকে এক শিক্ষকের চরিত্রে দেখা গেছে। একঝাঁক খুদে পারফর্মারদের নিয়ে তাঁর কমেডি ঘরানার এই ছবি।

৭. হাও দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস (How The Grinch Stole Christmas): বড়দিনের অন্যতম জনপ্রিয় চরিত্র গ্রিঞ্চ যে শহরের মানুষজনেদের একেবারেই পছন্দ করে না, বড়দিনের উদযাপনও তাঁর 'না-পসন্দ'। জিম ক্যারিকে দেখা যায় এই ছবিতে।

আরও পড়ুন: Music Video: বর্ষশেষে অনুরাগীদের জন্য নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন শ্রীমা ভট্টাচার্য

৮. ডেক দ্য হলস (Deck The Halls): সপরিবারে দেখার মতো বড়দিনের ছবি এটি। ছবিতে দেখা মিলবে এলফ, সান্তা, টিনসেলের এবং প্রধান চরিত্রে ড্যানি ডেভিটো।

৯. এ ভেরি মারি ক্রিসমাস (A Very Murray Christmas): এই ক্রিসমাস মিউজিক্যাল কমেডি ছবিতে প্রধান চরিত্রে বিল মুরেকে দেখা গেছে। পরিচালনায় সোফিয়া কোপ্পোলা।

১০. এ স্টর্ম ফর ক্রিসমাস (A Storm For Christmas): খারাপ আবহাওয়ায় পর্যটক ও কর্মীরা একসঙ্গে বিমানবন্দরে আটকে যাওয়ার পর কীভাবে একে অপরের সঙ্গে তাঁদের নিয়তি মিলেমিশে যায় সেই গল্পই বলবে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget