এক্সপ্লোর

8/12 Trailer: বড়পর্দায় এবার বিনয়-বাদল-দীনেশ, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবির ট্রেলার আসছে ৮ ডিসেম্বর

8/12 Trailer: কান সিং সোধার প্রযোজনা সংস্থার আগামী ছবি '৮/১২' - র ট্রেলার আসছে আগামী ৮ ডিসেম্বর। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর দুঃসাহসিক রাইটার্স অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।

কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি '৮/১২'-এর টিজার। এক ঝলকেই বেশ অনেকটাই প্রত্যাশা বাড়িয়েছে। ঘোষিত হল ছবির ট্রেলার মুক্তির তারিখ। ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ৮ ডিসেম্বর ট্রেলার মুক্তি পাবে। 

কান সিং সোধার প্রযোজনা সংস্থা কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্টের (KSS Productions & Entertainment) আগামী ছবি '৮/১২' - র ট্রেলার আসছে আগামী ৮ ডিসেম্বর। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর দুঃসাহসিক রাইটার্স অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। অরুণ রায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাবে সেই ঐতিহাসিক দিনে, ১৯৩০ সালে যে দিন রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন ভারতের দুঃসাহসী তিন সন্তান। সারা দেশ যাঁদের এক কথায় বিনয়-বাদল-দীনেশ নামে চেনে। ছবিতে উঠে আসতে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাঙ্ময় চিত্র। তার প্রমাণও পাওয়া গেল সদ্য মুক্তি পাওয়া টিজারের ঝলক থেকে। 

আরও পড়ুন: Priyanka Sarkar Health Update: দুর্ঘটনায় ভাঙল পায়ের হাড়, বসল প্লেট, হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা সরকার

সিম্পসনের অত্যাচারে তখন অতিষ্ট পরাধীন ভারত, দেশবাসীর উপর চলছে তীব্র অত্যাচার। তার অরাজকতায় হত্যা হোক বা ধর্ষণ, সব কিছুই হয়ে গিয়েছিল স্বাভাবিক ঘটনা। ওই সময়ে পরাধীন ভারতকে এই সিম্পসন অত্যাচারের হাত থেকে মুক্ত করতে ব্রিটিশ পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করেন বিনয়, বাদল ও দীনেশ। ১৯৩০ সালের ৮ ডিসেম্বরের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ভারতের ব্রিটিশ ভিত্তি। এবার সেই দুঃসাহসী ঐতিহাসিক ঘটনাই বড় পর্দায় দেখবে বাঙালি। ওই ঘটনাকে পর্দায় রূপ দেওয়া হবে '৮/১২' ছবিতে। কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বসুকে দেখা যাবে এই ছবির মুখ্য চরিত্রে। অভিনয়ে এঁদের সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী প্রমুখরা। 

সদ্য মুক্তি পাওয়া টিজারে যেন চোখের সামনে ভেসে উঠল পরাধীন ভারতের এক টুকরো চিত্র। ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। ট্রেলারের তারিখ ওই টিজারের মধ্যে দিয়েই ঘোষণা করে দিলেন ছবি নির্মাতারা। 

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget