এক্সপ্লোর

Priyanka Sarkar Health Update: দুর্ঘটনায় ভাঙল পায়ের হাড়, বসল প্লেট, হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা সরকার

ইতিমধ্যেই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন মত্ত বাইক চালকের আচমকা ধাক্কায় গুরুতর আহত প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) ডান পায়ে অস্ত্রোপচার হল। জানা গিয়েছে, অভিনেত্রীর ডান পায়ের দু জায়গায় হাড় ভেঙেছে। এছাড়াও আঘাতের মাত্রা বেশ গুরুতর। দুর্ঘটনার পর অভিনেত্রীকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রিয়ঙ্কা সরকারের ডায় পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচার সঠিকভাবে হলেও এখন বেশ কয়েক মাস বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে বাইকের ধাক্কায় আহত হন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। জানা গিয়েছে, তাঁর আঘাত তেমন গুরুতর নয়। তাই তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন - দুর্ঘটনায় আহত প্রিয়ঙ্কা হাসপাতালে ভর্তি, কী বলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়?

ইকো পার্কের কাছে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বেপরোয়া বাইকের ধাক্কা। গুরুতর আহত অভিনেত্রী। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওয়েব সিরিজ মহাভারতের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল ইকো পার্কের কাছে পেঁচার মোড়ে। অভিযোগ ওঠে আউটডোর শ্যুটিং চলাকালীন কর্ডন ভেঙে মত্ত বাইক চালক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। আজ ভোরে তাঁকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনার পর বাইকটিকে আটক করার পাশাপাশি অভিযুক্ত চালককেও গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা সরকার। সম্প্রতি ওয়েব সিরিজ মহাভারতের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন ইকো পার্ক এলাকায়। সেখানেই আচমকা দুর্ঘটনা ঘটে যাওয়ায় চিন্তিত তাঁর পরিজন থেকে বাংলা চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget