এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

'এখন থেকে কাঁদলে গ্লিসারিন লাগবে না', আমিরের শিক্ষক অভিনয় শেখাবেন সানি লিওনকে

মু্ম্বই:  সানি লিওন, ছবিতে তাঁর উপস্থিতি যৌনতার পারদ যে কয়েকগুন বাড়িয়ে দেয়, সেবিষয় কারও কোনও সন্দেহ নেই। কিন্তু যদি সানি লিওনের অভিনয়ের কথা ধরা হয়ে, তাহলে এখনও এই অভিনেত্রীর বহু কিছু শেখা বাকি। কিন্তু এবার হয়তো সেখানেও পরিবর্তন আসতে চলেছে। কারণ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার তাঁর অভিনয়ের শিক্ষক প্রকাশ ভরদ্বাজকে সানিকে অভিনয় শেখানোর দায়িত্ব দিয়েছেন। সানিরও ধারণা, তাঁর সান্নিধ্যে এসে তিনি তাঁর সমস্ত খামতি অচিরেই মুছে ফেলতে পারবেন। প্রসঙ্গত, এবছরের শুরুতে এক টিভি চ্যানেলের সাক্ষাত্কারে সানিকে প্রশ্ন করা হয়, আমির কী তাঁর সঙ্গে কোনওদিন কাজ করবেন? তখন সানি বলেন, কোনওদিনই হয়তো না। তবে বছরের শেষে এসে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। এবছর সানিকে নিজের বাড়ির দিওয়ালি পার্টিতে আমন্ত্রণও করেন আমির। তারপর নিজের অভিনয়ের শিক্ষককে সানিকে অভিনয় শেখানোর দায়িত্বও দিয়েছেন। সানি জানিয়েছেন, প্রকাশ খুবই কড়া শিক্ষক। তাঁর পুরো সকাল অভিনয় ও উচ্চারণের প্রশিক্ষণ নিয়েই কেটে যায়। তারপর নাচের অনুশীলন করেন এবং পরে দিনের যেসময় পড়ে থাকে, তখন শরীরচর্চা করেন সানি। প্রসঙ্গত, প্রকাশ ভরদ্বাজ আমিরের সঙ্গে গত দশ বছর ধরে রয়েছেন। ২০০৬ সালে ‘রঙ দে বসন্তি’ দিয়ে প্রকাশ-আমিরের সফর শুরু। প্রকাশের সৌজন্যেই আমির ‘দঙ্গল’ ছবিতে হরিনাভি ভাষায় স্পষ্টভাবে কথা বলেছেন। আগামী মাসেই মুক্তি পাচ্ছে এই ছবি। প্রকাশ ভরদ্বাজ ক্যাটরিনা কাইফ, প্রীতি জিন্টার মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করেছেন। এবং প্রকাশেরও দাবি তিনি খুবই কড়া শিক্ষক। তিনি অভিনেতা-অভিনেত্রীদের প্রতিভা বুঝে কাজ করেন। প্রকাশ জানিয়েছেন, তিনি সানির সঙ্গে কথা বলে বুঝেছেন, অভিনেত্রী খুব একটা আবেগপ্রবণ দৃশ্য ভাল বুঝতে পারেন না। এবার সেই আবেগটা ভেতর থেকে আনতে শেখানোর জন্যেই সানিকে প্রশিক্ষণ দেবেন প্রকাশ। শিক্ষকের দাবি, সানির এখন থেকে আর গ্লিসারিন লাগবে না কাঁদার জন্যে, কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্যে দর্শককে কাতুকুতু নয়, ভেতর থেকে হাসতে শেখাবেন সানিকে। প্রকাশের দাবি সানির স্ক্রিনে উপস্থিতি যথেষ্ট ঝকঝকে, এবার থেকে সেটা প্রাণবন্ত হয়ে উঠবে, দাবি প্রকাশের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
Sunita on Govinda: গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
Diljit Dosanjh Concert: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
Shyamoupti Mudly: কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?
কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?

ভিডিও

Narendra Modi: বাঙালি অস্মিতায় শান, BJP-র সদর দফতরে ধুতি-পাঞ্জাবি পরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
West Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের মধ্যে ভবানীপুরে হঠাৎই থমকে গেল ভোটগণনা, কারণ কী?
West Bengal Election Result 2026: রাণাঘাটে উচ্ছ্বাসে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকরা
West Bengal Election 2026 Result: আকাশে-বাতাসে উড়ছে গেরুয়া আবির, বিধাননগরে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
West Bengal Election Results 2026: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, তাঁর শপথ হবে কবে? | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget