এক্সপ্লোর

Sushant Singh Rajput: সুশান্ত সিংহের মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দাবি আমির খানের ভাইয়ের

Faisal Khan: এবার বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়জল খান বিস্ফোরক দাবি তুললেন সুশান্তের মৃত্যু প্রসঙ্গে।

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন দুটো বছর কেটে গিয়েছে। অনুরাগীদের মনে আজও সেই ক্ষত সারেনি। অভিনেতার অনুরাগীরা আজও এই অকালমৃত্যু মেনে নিতে পারেননি। তাই নানা সময়ই সুশান্ত সিংহ রাজপুতের (SSR) অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য নেট দুনিয়ায় দাবি তোলেন তাঁরা। যদিও অভিনেতার মৃত্যুর তদন্ত এখনও চলছে। এর মধ্যে জল গড়িয়েছেও বহুদূর। অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় এক মাস জেলে থাকার পর জামিন পান তিনি। এবার বলিউড সুপারস্টার আমির খানের (Aamir Khan) ভাই ফয়জল খান (Faisal Khan) বিস্ফোরক দাবি তুললেন সুশান্তের মৃত্যু প্রসঙ্গে।

সুশান্ত সিংহ কীভাবে মারা গিয়েছেন? আমির খানের ভাই যা বললেন...

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা আমির খানের ভাই ফয়জল খান দাবি করেন যে সুশান্ত সিংহ রাজপুতকে হত্যা করা হয়েছে। তিনি খুন হয়েছেন। এরইসঙ্গে অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিও তোলেন তিনি। ফয়জল খান বলেন, 'আমি জানি ও (সুশান্ত সিংহ রাজপুত) খুন হয়েছে। যখন এই মামলার সঠিকভাবে তদন্ত হবে, তখন সত্যিটা ঠিক সামনে আসবে। সময়ই এর উত্তর দেবে। এর মধ্যে অনেক এজেন্সি জড়িয়ে রয়েছে। তদন্ত এখনও চলছে জানি। অনেক সময়ই সত্যিটা সামনে আসে না। তবে, আমি প্রার্থনা করি যে সুশান্তের মৃত্যুর সঠিক কারণটা সামনে আসুক আর মানুষ তা জানতে পারুক।'

আরও পড়ুন - Dream Girl 2: আসছে 'ড্রিম গার্ল টু', সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে কোন নায়িকা?

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুশান্ত সিংহ রাজপুতের দিদি প্রিয়ঙ্কা বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি ছিল অভিনেতার জীবনে রিয়া আসার পর থেকেই খারাপ হতে শুরু করেছিল সুশান্তের সমস্ত পরিস্থিতি। প্রিয়ঙ্কা বলেন, '২০১৯ সাল থেকেই সুশান্তের জীবনে বিভিন্ন সমস্যা আসতে শুরু করেছিল কারণ তখনই সুশান্তের জীবনে রিয়ার প্রবেশ। সেই প্রথম আমার সঙ্গে আমার ভাইয়ের সমস্যা শুরু হয়। এর আগে কখনও সুশান্তের সঙ্গে কোনওরকম সমস্যা হয়নি আমার। মাত্র ছদিনের মধ্যেই যাবতীয় ঘটনা ঘটে যায়। আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে সুশান্তের জীবন নষ্ট করার জন্যই রিয়াকে ওর জীবনে পাঠিয়েছিল।' রিয়াকে সমর্থন করা নিয়ে বিভিন্ন বলি তারকাদের বিরুদ্ধেও মুখ খোলেন প্রিয়ঙ্কা। তাঁর মন্তব্য, বিভিন্ন বড় বড় ব্যাপারে প্রতিক্রিয়া দেন না এমন তারকারাও সুশান্তের মৃত্যুর পরে রিয়াকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। প্রিয়ঙ্কা বলেছেন, 'সুশান্ত কখনও কোনও দলের অন্তর্ভূক্ত ছিল না। নিজেই ভালো কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিল সুশান্ত। ও কখনও এই পেশাটার ওপর নির্ভরশীল ছিল না। ভালোবাসা থেকে অভিনয় করত সুশান্ত। অন্যান্য কাজে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসত ও। আর সেটাই বলিউডের তথাকথিত বড় বড় মানুষদের চক্ষুশূল হয়ে উঠেছিল।'

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget