এক্সপ্লোর

করোনাকে হাল্কাভাবে নেবেন না, মাস্ক পরুন, সোশ্যাল মিডিয়ায় বার্তা অভিষেক বচ্চনের

তিনি নিজেও মাস্ক পরেই এই ভিডিও বার্তা দিয়েছেন।

মুম্বই: করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন মাসখানেক আগে। এখন ভাল আছেন অভিষেক বচ্চন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা থেকে সকলকে সচেতন হওয়ার বার্তা দিলেন অমিতাভ-পুত্র। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি। এই ভিডিওয় তিনি বলেছেন, ‘যখনই আপনি বাইরে যাবেন, বা কারও সঙ্গে থাকবেন, সবসময় মাস্ক পরুন। এটা খুব গুরুত্বপূর্ণ।’ তিনি নিজেও মাস্ক পরেই এই ভিডিও বার্তা দিয়েছেন। করোনার উপসর্গ নিয়ে ১১ জুলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। পরে ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যাকেও হাসপাতালে ভর্তি করতে হয়। অমিতাভ, ঐশ্বর্য ও আরাধ্যাকে কিছুদিন পরেই ছেড়ে দেওয়া হলেও, প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয় অভিষেককে। ১০ অগস্ট তিনি ছাড়া পান। হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিয়মিত নিজের স্বাস্থ্যের বিষয়ে সবাইকে অবহিত করছিলেন অভিষেক। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তিনি ছাড়া পাওয়ার খবরও জানান। এবার অন্যদেরও সচেতন করার চেষ্টা করলেন তিনি।
View this post on Instagram

Wear your 😷. Be safe. Don’t take this virus lightly. #speakingfromexperience #wearamask #covid19 #coronavirus

A post shared by Abhishek Bachchan (@bachchan) on

শুধু বচ্চন পরিবারের সদস্যরাই নন, করোনা আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে ভারতের স্থান এখন দ্বিতীয়। টানা ৩৬ দিন ধরে দৈনিক সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত। অথচ বহু মানুষই এখনও মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন। অনেকে আবার মাস্ক পরে বেরোলেও তা ঝুলছে থুতনির কাছে। এমনকী, মাস্ক না পরার জন্য জরিমানা দিতে হলেও হুঁশ ফেরেনি অনেকের। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন অভিষেক। করোনার জেরে এখনও সিনেমা হল বন্ধ। শ্যুটিংয়ের নানান বিধিনিষেধ। ঘরবন্দি মানুষজনের কাছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ‘ব্রিদ’-এ দেখা গিয়েছে তাঁকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিগ বুল’।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE
TMC News |
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget