এক্সপ্লোর

Abir Chatterjee: বলিউডে বাংলার ব্যোমকেশের অভিষেক, মুক্তি পেল আবীরের প্রথম হিন্দি সিরিজের ঝলক

Abir Chatterjee: ইঙ্গিত মিলেছিল আগেই। ২০২১ সালের পুজোয় এই সিরিজের শ্যুটিংয়ের কারণেই প্রথমবার পুজোয় কলকাতার বাইরে ছিলেন আবীর।

কলকাতা: এই প্রথম নয়, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টলিউড থেকে বলিউডের দিকে পা বাড়িয়েছেন অনেকেই। আর এবার সেই দলে নাম লেখালেন পর্দার ব্যোমকেশও (Byomkesh)। আজ মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ 'অবরোধ ২' ( Avrodh Season 2)-এর টিজার। 

ইঙ্গিত মিলেছিল আগেই। ২০২১ সালের পুজোয় প্রথমবার কলকাতার বাইরে ছিলেন আবীর। সেই সময় এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে আবীর বলেছিলেন, 'এই মুহূর্তে আমি বেশ কিছু নিয়মে বাঁধা, তাই সবটা খোলসা করে বলতে পারব না। তবে এইটুকু বলব, জীবনে এই প্রথমবার পুজোয় আমি কলকাতায় থাকতে পারছি না, আর সেটা কাজের জন্যই। একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনখারাপটাকেও বশে রাখতে হবে। এই প্রথম পরিবার, বন্ধু, পুজোর অনুষ্ঠান সবকিছু থেকে অনেক দূরে। তবে এটা নতুন একটা চ্যালেঞ্জ আমার জন্য। সবটা নিয়ে বিষয়টা আমার কাছে কঠিন আবার বেশ উত্তেজনারও।'

আরও পড়ুন: Vicky Kaushal Birthday: স্বপ্নসুন্দরীকে চুম্বন, 'নিউ ইয়র্ক ওয়ালা বার্থ ডে' কেমন কাটল ভিকি কৌশলের?

আর আজ মুক্তি পেল 'অবরোধ ২'-এর টিজার। নিজের সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে নিয়েছেন আবীর। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এই সিরিজে একজন আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে আবীরকে। টিজারে সামনে এসেছে তাঁর লুকও। 

এই সিরিজে আবীরের সঙ্গে দেখা যাবে আহানা কুমার সহ একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীকে। এর আগে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছিল 'অবরোধ'। সেই সিরিজেরই সিক্যুয়াল 'অবরোধ ২'।

আঝ সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে আবীর লিখেছেন, 'একটা নতুন যাত্রার শুরু। খুব তাড়াতাড়ি অপেক্ষা শেষ হবে। রইল ওয়েব সিরিজ 'অবরোধ ২'-এর টিজার। খুব তাডা়তাড়ি আসতে চলেছে সোনি লিভে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

">

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget