এক্সপ্লোর

Abir-Manoshi: মানসীর সঙ্গে 'আলাপ' করে উচ্ছ্বসিত আবির, বললেন, সত্যিই 'এটা আমাদের গল্প'

Ata Amader Golpo: মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন অদ্ভূত ভালাবাসার গল্প বলে, যাকে সাধারণ হাসি মুখে মেনে নিতে চায় না মানুষেরা

কলকাতা: তাঁর প্রথম ছবি, আর তাই, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। সপ্তাহান্তে ছবির সাফল্যে তাই উচ্ছ্বসিত মানসী সিংহ (Manoshi Sinha)। দর্শকদের প্রশংসা তো রয়েছেই, তবে এক বিশেষ মানুষ 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo) ছবিটির পরিচালকের সুখ্যাতি করে পোস্ট করেছেন। তিনি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) অভিনীত, মানসীর প্রথম পরিচালনা কেমন লাগল আবিরের? 

সোশ্যাল মিডিয়ায় আজ মানসীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আবির নিজেই। তিনি লিখেছেন, 'নতুন করে 'আলাপ' করুন, মানসী সিংহের সঙ্গে। এই বছরের বাংলা ছবির গেমচেঞ্জার এই ছবি, 'এটা আমাদের গল্প' । মানসীদি এই ছবিটার হাত ধরেই প্রথম পরিচালনার দুনিয়ায় পা রাখলেন। ওঁর এই কাজটা দুর্দান্ত হয়েছে। ম্যাজিক করছে। সত্যিই এটা আমাদের গল্প। অসংখ্য অভিনন্দন মিষ্টুদি'। ছবিতে দেখা যাচ্ছে, সেলফিটা তুলেছেন আবির আর তাঁর পাশেই, তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন মানসী। প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে আবিরেরও নতুন ছবি, 'আলাপ'।

মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন অদ্ভূত ভালাবাসার গল্প বলে, যাকে সাধারণ হাসি মুখে মেনে নিতে চায় না মানুষেরা। সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে একটা বয়সের পরে শেষমেষ যেন একা হয়ে যান মানুষ। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে.. তা কি অপরাধ? 

এই গল্পে শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র এমনই। একজন বাঙালি, অন্যজন অবাঙালি। দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, মিল কেবল একটাই। ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টাই কাছাকাছি আনে দুটো মানুষকে। কিন্তু তাদের পরিবার? দুটি মানুষের কাছে আসা নিয়ে পরিবারের মধ্যেই তৈরি হয় মতভেদ। পাশে থাকা, না থাকা... সব মিলিয়ে পরিবারের মধ্যেও তৈরি হয় দ্বন্দ্ব। শেষমেষ সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abir Chatterjee (@itsmeabirchatterjee)

আরও পড়ুন: Arijit Singh: যেন পাড়ার ছেলে... স্ত্রীকে নিয়ে জিয়াগঞ্জে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget