এক্সপ্লোর

Arijit Singh: যেন পাড়ার ছেলে... স্ত্রীকে নিয়ে জিয়াগঞ্জে নিজের ভোটকেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ

Arijit Singh Casted Vote: অরিজিতের সাদামাটা জীবনযাত্রার সঙ্গে তাঁর অনুরাগীরা পরিচিত। মুম্বইতে হোক বা কলকাতায়, যাঁকে দেখার জন্য, যাঁর গান সরাসরি শোনার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কাটেন মানুষ, তিনিই নিজের বাড়ি-পাড়ায় ঘুরে বেড়ান একেবারে সাধারণ মানুষের মতোই

কলকাতা: আজ তৃতীয় দফার নির্বাচন। গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও আজ নিজের কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এই তালিকা থেকে বাদ গেলেন না টলিউড ও বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)-ও। স্ত্রী কোয়েলকে নিয়ে জিয়াগঞ্জে, নিজের কেন্দ্রে এসে ভোট দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।

অরিজিতের সাদামাটা জীবনযাত্রার সঙ্গে তাঁর অনুরাগীরা পরিচিত। মুম্বইতে হোক বা কলকাতায়, যাঁকে দেখার জন্য, যাঁর গান সরাসরি শোনার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কাটেন মানুষ, তিনিই নিজের বাড়ি-পাড়ায় ঘুরে বেড়ান একেবারে সাধারণ মানুষের মতোই। শুধু তাই নয়, তাঁকে দেখা যায় কখনও বা বাজারের থলি হাতে, কখনও আবার স্কুটিতে সফর করতে। আর এবার, একেবারে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ। 

আজ বাড়ি থেকে স্ত্রী কোয়েলের হাত ধরে বেরোন অরিজিৎ। কোয়েলের পরনে ছিল সাধারণ সালোয়ার কামিজ। অরিজিৎ পরেছিলেন একটি নীল- গোল গলা টিশার্ট। ভোট কেন্দ্র প্রায় তাঁর বাড়ির পাশেই। অরিজিৎকে দেখামাত্রই তাঁকে ঘিরে ভিড় জমান অনুরাগীরা। চলতে থাকে ছবি তোলা, সেলফির আবদার। এক অত্যুৎসাহী অনুরাগী ছবি তুলতে তুলতে হঠাৎ অরিজিৎ সিংহের সামনে চলে আসায় তাঁকে মৃদু ধমক দিয়ে সরিয়ে দেন অরিজিৎ। 

এরপরে নির্দিষ্ট স্কুলের কেন্দ্রে যান অরিজিৎ। কেন্দ্রের বাইরেই সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশেরা আটকে দেয় অনুরাগীদের। এরপরে কেন্দ্রের ভিতরে গিয়ে নিয়মমাফিক সই করা ও অবশেষে ইভিএমের কাছে গিয়ে নিজের ভোট দেন অরিজিৎ। এরপরে তাঁরা বেরিয়েও যান নিজের মতো করেই। অরিজিৎকে ফলো করে ক্যামেরা-ফ্ল্যাশ। তবে সেই সমস্ত যে স্পর্শই করে না অরিজিৎকে। কোয়েলের সঙ্গেই ভোট কেন্দ্র পরিত্যাগ করেন তিনি। 

এর আগে, দোলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। অরিজিৎ পাড়ায় বেরনোর পরেই তাঁকে দোলের শুভেচ্ছা জানাতে, আবির মাখাতে আসেন পাড়ার প্রতিবেশিরা। প্রত্যেকের সঙ্গেই হাসি মুখে কথা বলেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই ভিডিও।

 

 

 

আরও পড়ুন: Deepika-Ranveer: দীপিকার সঙ্গে বিয়ের ছবি হঠাৎ গায়েব রণবীরের অ্যাকাউন্ট থেকে! নিজেই ডিলিট করলেন অভিনেতা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget