এক্সপ্লোর

অন্ধকারে ভয় পাই, ভূতের সামনে পড়তে চাই না: ইশা

'তরুলতার ভূত'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে লাল শাড়িতে ঝলমল করছিলেন পর্দার কমলকলি ওরফে ইশা সাহা। নিজের গম্ভীর চরিত্রকে পর্দায় দেখে সহ-অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হাসিতে উপচে পড়ছিলেন অভিনেত্রী।

কলকাতা: কমলকলির মনখারাপ। কথা বলে না। কিন্তু পর্দার বাইরে তাঁর মুখে ফুলঝুরি। ভূতের সিনেমায় অভিনয় করছেন অথচ ভূতে প্রচণ্ড ভয়! পর্দা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক। 'তরুলতার ভূত'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে লাল শাড়িতে ঝলমল করছিলেন পর্দার কমলকলি ওরফে ইশা সাহা। নিজের গম্ভীর চরিত্রকে পর্দায় দেখে সহ-অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হাসিতে উপচে পড়ছিলেন অভিনেত্রী।

 

'প্রজাপতি বিস্কুট' থেকে শুরু করে 'সোয়েটার', 'তরুলতার ভূত', ক্যামেরা চালু হতেই ইশা চুপচাপ! কেবল অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করাটা কঠিন? ইশা বলছেন, 'আমার খুব মজাই লাগে। কারণ বেশি ডায়লগ মনে রাখতে হয় না। সবাই কথা বলে আর আমার খালি এক্সপ্রেশন দিলেই হয়ে যায়। তরুলতার ভূতে আমার চরিত্রটাই এইরকম। কমলকলির সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যাতে ও সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। গোটা গল্পটাই একদিনের। তবে আমি ক্যামেরার বাইরে এত কথা বলি, একটা ভারসাম্য থাকে।'

 

ভূতের ছবিতে এই প্রথমবার অভিনয়। ব্যক্তি ইশা কি ভূতে ভয় পান? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'আমি বহুবার সবার সামনেই বলেছি, আমি ভূতে ভীষণ ভয় পাই। যেখানেই একটুও অন্ধকার দেখি, আমি আলো জ্বালিয়ে রাখি। আমি চাই না আমার কখনও কোনও ভৌতিক অভিজ্ঞতা হোক।' এই শ্যুটের সৌজন্যেই করোনা পরিস্থিতির পর শ্যুটিং করলেন অভিনেত্রী। কাজেই শ্যুটিংয়ের মধ্যেও যেন ছুটির আমেজ ছিল। ইশা বলছেন, 'বাসবদি (বাসবদত্তা চট্টোপাধ্যায়), ইন্দ্রনীল (ইন্দ্রনীল সেনগুপ্ত) -এর সঙ্গে আমার প্রথম কাজ। গোটা টিমটা আমার কাছে নতুন তবে অনেকেই আমার বন্ধু। বর্ধমানে শ্যুটিং-এ গিয়ে ভীষণ মজা হয়েছে। বাড়ি থেকে বাইরে, মা নেই। কেউ বকাবকি করছে না। ইন্দ্রনীল এত ভালোভাবে আমাদের দলের সঙ্গে মিশে গিয়েছিলেন, কখনও বুঝতেই পারিনি উনি এতদিন ধরে কাজ করছেন আর এত বড় একজন অভিনেতা।'

 

 

সদ্য মুক্তি পাওয়া 'পিকনিক-এর গান'-এ ফুটে উঠেছে বন্ধুদের পিকনিতে যাওয়ার দৃশ্য। ইশার পিকনিকে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে? অভিনেত্রী বললেন, 'পিকনিক নিয়ে শ্যুটিং করতে মজা লেগেছে। কিন্তু চরিত্রে ছিল না বলে মজাটা পর্দায় ফুটিয়ে তুলতে পারিনি। তবে ছোটবেলায় অনেক পিকনিকে গিয়েছি। এখন তো সেইরকম পিকনিক আর হয়ই না। খুব মিস করি ছোটবেলার পিকনিকগুলো। এই সিনেমাটা করতে গিয়ে সেই অনুভূতিটা যেন পেলাম।'

 

 

করোনা পরিস্থিতির পর ফের স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। সিনেমাহলেই মুক্তি পাচ্ছে বাংলা ছবি। ইশা বলছেন, '৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলেছে। আপনাদের ভরসায় বাংলা ছবি আবার মুক্তি পাচ্ছে। রাস্তায় চলাফেরা করছি, ভিড় করে খেতে যাচ্ছি। সিনেমাহলে আসলে কোভিড হয়ে যাবে বলে আমার মনে হয় না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget