এক্সপ্লোর

অস্ত্রোপচারেও থামেনি কাজ, মাকে পাশে নিয়ে 'এফআইআর'-এর শ্যুটিং সেরেছিলেন ঋতাভরী

আগামীকাল সিনেমাহলে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। দুর্গাপুজোর আমেজ মাখতে শহরে বেরিয়ে পড়েছেন তিনি,জোরকদমে চলছে ছবির প্রচারও। তবে ক্লান্তি নয়, এবিপি লাইভের ফোন ধরেই ঋতাভরী চক্রবর্তী-র গলায় ঝরে পড়ল খুশি।

কলকাতা: আগামীকাল সিনেমাহলে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। দুর্গাপুজোর আমেজ মাখতে শহরে বেরিয়ে পড়েছেন তিনি, জোরকদমে চলছে ছবির প্রচারও। তবে ক্লান্তি নয়, এবিপি লাইভের ফোন ধরেই ঋতাভরী চক্রবর্তী-র গলায় ঝরে পড়ল খুশি আর উচ্ছাস। 

ছবির নাম 'এফআইআর'। ছবিতে ঋতাভরীকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়, নাম, ইশা চক্রবর্তী। রঘুনাথপুরের একের পর এক খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে ছবির ঈশা। কেমন ছিল থ্রিলার ছবিতে কাজ করার অভিজ্ঞতা? ঋতাভরী বলছেন, 'আমি শারিরীক অসুস্থতার মধ্যেই এফআইআরের শ্যুটিং শেষ করেছি। দুটো অস্ত্রোপচারের মাঝখানে। তারপর যে করোনা পরিস্থিতি হল, ভাবিনি ছবিটা হলে মুক্তি পাবে। কিন্তু এফআইআর বড়পর্দায় মুক্তি পাচ্ছে, তার ওপর দুর্গাপুজো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। প্রথম থেকেই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, ঈশা খুব পরিণত একটা মেয়ে। সে একটা স্কুল সামলায়, চিকিৎসাও করে। তাঁর ওপর ভরসা করে গ্রামের বহু মানুষ। আমি নিজের জীবনে জন্ম থেকেই ওঠাপড়া দেখেছি। আমি পরিস্থিতি সামাল দিতে পারি। ঈশাও ঠিক সেরকম। চরিত্রটা জন্য আলাদা করে বেশি ভাবতে হয়নি তাই। আমার চিরকালই থ্রিলার, ফরেন্সিক এই বিষয়গুলো ভালো লাগে। এফআইআরের গল্পটা শুনেই তাই ভালো লেগেছিল।'

শারিরীক অসুস্থতার মধ্যেই চলত ছবির শ্যুটিং! কীভাবে সামলাতেন নায়িকা? ঋতাভরী বলছেন, 'আমার টিম যদি আমায় সবসময় সুবিধা না দিত, মাঝপথে এফআইআরের কাজ ছেড়ে দিতে হত আমায়। টানা শ্যুটিং করলেই অসুস্থ হয়ে পড়তাম। কিন্তু আমার টিম সবসময় আমার কথা ভেবে ছবির শিডিউল ঠিক করত। এমনকি বার বার আমার জন্য রিশিডিউলও করতে হয়েছে শ্যুটিং। তবে আমায় সবরকমভাবে সাহায্য করার চেষ্টা করতেন সবাই। আমি এতটাই অসুস্থ ছিলাম, এই প্রথম গোটা শ্যুটিং-এ মা আমার সঙ্গে ছিল। ১২ বছরে আগে কখনও এরকম হয়নি। শ্যুটিংয়ের মধ্যেই মায়ের জন্মদিন পড়েছিল। আমারই এক বন্ধুর বাড়িতে কেক কেটে উদযাপন হল। ছবির সব্বাই সেদিন এসেছিল। আড্ডা.. খাওয়া.. গল্প...। সবার সঙ্গে সেদিনই প্রথম বন্ধুত্ব হল।'

অঙ্কুশ ও বনির বিপরীতে এই প্রথম অভিনয় করলেন ঋতাভরী। হাসতে হাসতে নায়িকা বললেন, অঙ্কুশ সেটে প্রচণ্ড মজা করে। ধরুন, আমি একটা খুব সিরিয়াস ডায়লগ বলছি অঙ্কুশকে। বাচ্চাদের পাচার নিয়ে। আমার ক্লোজ নেওয়া হচ্ছে। অঙ্কুশকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। সেই সুযোগে অঙ্কুশ উল্টোদিকে শাহরুখ খানের মত হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। বনির সঙ্গে আমার খুব একটা বেশি সিন ছিল না। তবে ও খুব ভালো অভিনেতা। ওকে সঠিকভাবে ব্যবহার করলে ইন্ডাস্ট্রি অনেক কিছু পাবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget