এক্সপ্লোর

ABP Exclusive: শ্যুটিং ফ্লোরে কথা বলতেন না, 'মৌচাক'-এর গল্পের বাইরেও রঞ্জিতের দাদা হয়ে উঠেছিলেন উত্তমকুমার

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে উত্তম-স্মৃতির ঝাঁপি খুললেন রঞ্জিত মল্লিক

কলকাতা: উত্তমকুমার তখন খ্যাতির মধ্যগগনে। তাঁর সঙ্গে একই ছবিতে অভিনয় করতে হবে! প্রথমটায় বেশ আড়ষ্ঠ ছিলেন তিনি। কিন্তু সেটে পা রাখতেই অবাক কাণ্ড। ক্যামেরার বাইরেও উত্তমকুমার যেন তারকা নন, তাঁর নিজের দাদাই। বড় দাদার মত আগলে রেখেই গোটা ছবিতে অভিনয়টা করিয়ে নিলেন যেন। জড়তা কেটে গেল খুব অল্প সময়ে। তৈরি হল 'মৌচাক'। মহানায়কের মৃত্যুবার্ষিকীতে উত্তম-স্মৃতির ঝাঁপি খুললেন রঞ্জিত মল্লিক

চার দশক পেরিয়েও উত্তমকুমারেই বুঁদ বাঙালি। প্রজন্মের পর প্রজন্মের কাছে প্রেমের আবেগের শেষ কথা হয়ে দাঁড়িয়েছে উত্তমকুমার। কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি ছবিতে মহানায়কের সাহচর্য্য পেয়েছিলেন তিনি। পর্দার আড়ালে কেমন ছিলেন কিংবদন্তি? রঞ্জিত মল্লিক বলছেন, 'মৃত্যুর এতদিন পরেও যদি উত্তমকুমার মানুষের মনে বেঁচে থাকেন, তাহলে সেটা ওঁর নিষ্ঠা আর নিজের কাজ নিয়ে খুঁতখুঁতানির জন্য। কখনও নিজের অভিনয় নিয়ে খুশি হতে দেখিনি। মনে করতেন, কোনও শট দিয়ে খুশি হওয়া মানেই সব শেষ। কাজের প্রতি কী অসম্ভব নিষ্ঠা ছিল। এত আমুদে মানুষ অথচ শ্যুটিং-এর সময় প্রায় কথাই বলতেন না। স্ক্রিপ্টে ডুবে থাকতেন। ওঁর মনে হত, কথা বললে চরিত্র থেকে বেরিয়ে আসবেন। মনসংযোগ নষ্ট হবে।'

 কলেজ জীবন থেকেই উত্তমকুমারের অন্ধ ভক্ত ছিলেন। 'মৌচাক'-এ সেই উত্তমকুমারের সঙ্গেই অভিনয় করার প্রস্তাব পেয়ে প্রথমে একটু ভয়ই পেয়েছিলেন রঞ্জিত মল্লিক। তবে শ্যুটিং শুরুর প্রথম দিন থেকেই ম্যাজিক। অভিনেতা বলছেন, 'মৌচাক থেকে দুই পৃথিবী, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো ওঁকে সূক্ষভাবে ফুটিয়ে তুলতে দেখেছি চোখের সামনে। সবাই ওঁকে একজন প্রেমিক হিসাবে দেখেই অভ্যস্থ। কিন্তু ততটাই ভালো অভিনয় করতেন একজন ফ্যামিলিম্যান হিসাবে, দাদা হিসাবে। মৌচাক ছবিটায় আমায় যেন বড় দাদার মতই আগলে রেখেছিলেন অফ ক্যামেরাও। অভিনয়টা করিয়ে নিয়েছিলেন। সেটে সহ অভিনেতার জড়তা কাটিয়ে দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ওঁর।'

উত্তমকুমার যেন নিজের হাতেই নিজেকে তৈরি করেছিলেন। রঞ্জিত মল্লিক বলছেন, 'ওঁর শুরুর দিকের ছবিগুলোর অভিনয়ের সঙ্গে পরবর্তীকালে অভিনয়ের কত ফারাক। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র ওঁর নিজেকে তৈরি করার চেষ্টার জন্য। পর্দার বাইরেও একজন ভালো মানুষ ছিলেন। বহু লোকের নানারকমভাবে সাহায্য করতেন কিন্তু সেই কথা কাউকে জানতে দিতেন না কখনও।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget