এক্সপ্লোর

Rahool Mukherjee Exclusive: রাহুল রানার 'চঙ চঙ'-এর নায়িকা প্রিয়াঙ্কা, থাকছেন বলিউড অভিনেতাও!

যখন পেশা হিসাবে পরিচালনাকে বেছে নিলেন, তখন ছোট বাজেটে বাংলায় সায়েন্স ফিকশান বানানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন রাহুল মুখোপাধ্যায়

কলকাতা: ছোটবেলা থেকে সায়েন্স ফিকশানের ছবি দেখতে ভালোবাসতেন। বিদেশি ছবি দেখতে দেখতে তাঁর মনে হত, বাংলায় কেন এমন ছবি হয় না? পরে বুঝেছিলেন, তার এর একটা বড় কারণ হল বাজেট। আর তাই যখন পেশা হিসাবে পরিচালনাকে বেছে নিলেন, তখন ছোট বাজেটে বাংলায় সায়েন্স ফিকশান বানানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন রাহুল মুখোপাধ্যায়।

'চঙ চঙ'। নামটার মানে কী? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে হাসতে হাসতে রাহুল বললেন, 'এটা একটা শব্দ। আমার কাছে প্রত্যেকটা কাজের নামটা খুব গুরুত্বপূর্ণ। আমার পরিচালিত প্রথম ধারাবাহিক 'ইষ্টিকুটুম'-এর নামটা আকর্ষণীয় ছিল। নতুন ছবি 'কিশমিশ' নামটাও অন্যরকম। দর্শকদের মনে ছাপ ফেলবে এমন নাম বাছার চেষ্টা করি আমি। চঙ চঙ শব্দটা আমরা ব্যবহার করি কোনও বড় জিনিসের ঘোরার আওয়াজ বোঝাতে। পৃথিবী ঘুরছে যেন।'

ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। তাঁর চরিত্রের নাম 'কোটি'। পরিচালক বলছেন, 'এই গল্পটা কোটিরই। গল্পটা শুরু হলে ২০২২ থেকে। পৃথিবীর তখন অদ্ভুত পরিস্থিতি। এরপরেই আমরা ফিরে যাব ১৯৯৭-এ।সায়েন্স ফিকশান হলেও সেখানে প্রেম আছে, সম্পর্কের টানাপোড়েন আছে।  পুরনো কলকাতা তুলে ধরতে এই ছবিতে ভিএফএক্সের বেশ কিছুটা সাহায্য নিতে হবে। কলকাতার বেশ কিছু অংশে শ্যুটিং করব আমরা। তবে বেশিরভাগ শ্যুটিং করার জন্য শ্রীরামপুরে জায়গা খুঁজছি। ওই অংশটায় যেন একটা পুরনো কলকাতা লুকিয়ে রয়েছে। অনেক খুঁজে তবে এক একটা জায়গা পছন্দ হচ্ছে।'

কেবল সায়েন্স ফিকশান নয়, রাহুলের এই ছবিতে রয়েছে আরও এক চমক। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সৌরভ শুক্লাকে। এই খবর অবশ্য ফাঁস করেন ছবির প্রযোজক রানা সরকার। এবিপি লাইভকে প্রযোজক জানিয়েছেন, তাঁর হাতে থাকা অনেকগুলি কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল 'চঙ চঙ' ছবিটি। একেবারে অন্যধারার এই ছবিতে সৌরভ শুক্লার উপস্থিতি দর্শকদের অবশ্যই ভালো লাগবে বলে আশা প্রযোজকের।

আর পরিচালক? তিনি বলছেন, 'আমার ছবির জন্য যেমন চরিত্রের দরকার ছিল তার জন্য সৌরভ শুক্লা আদর্শ। উনি যেমন মানুষ, ওনার যেমন ব্যক্তিত্ব সবটাই আমার গল্পের চরিত্রের সঙ্গে মিলে যায়। সেজন্যই ওনাকে কাস্ট করার কথা ভাবি।' আর প্রিয়ঙ্কার বিপরীতে অভিনয় করতে কাকে দেখা যাবে? রাহুল বললেন, 'ওটা একটু রহস্যই থাক এখন। অক্টোবরে শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। তার আগে অবশ্যই জানা যাবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget