এক্সপ্লোর

ABP Exclusive: 'আবেগের নাম প্রসেনজিৎ'! 'আয় খুকু আয়' ছবির প্রথম দিনে স্লোগানে ভাসল সিনেমা হল

Aye Khuku Aye Exclusive: সাধারণত যে ধরনের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেছে, এই ছবিতে তার থেকে চরিত্র অনেকটাই আলাদা। আর সেই নতুন 'প্রসেনজিৎ'কেই বড়পর্দায় উপভোগ করতে হাজির দর্শক। 

কলকাতা: টলিউডে একটা কথা প্রচলিত আছে, তিনিই আর 'ইন্ডাস্ট্রি' (Industry) সমার্থক। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর তাঁর ছবি মুক্তি ঘিরে উন্মাদনা থাকবে তা তো স্বাভাবিক। ঠিক তেমনই দেখা গেল 'আয় খুকু আয়' (Aye Khuku Aye) ছবির প্রথম দিনে।

'আয় খুকু আয়' ছবির 'ফার্স্ট ডে ফার্স্ট শো'

১৭ জুন, শুক্রবার। মুক্তি পেয়েছে শৌভিক কুণ্ডু (Souvik Kundu) পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত 'আয় খুকু আয়'। বাবা মেয়ের অদেখা সম্পর্কের স্বাদ নিতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন আট থেকে আশি। আবেগ বুঝতে এবিপি লাইভও পৌঁছে গিয়েছিল স্টার থিয়েটারে।

কোভিড কাঁটা পেরিয়ে এখন জীবনযাপন অনেক স্বাভাবিক হয়েছে। প্রত্যেক শুক্রবার সিনেমা হলে ভিড় জমাচ্ছেন একাধিক মানুষ। হিন্দি, দক্ষিণী সিনেমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলেছে বাংলা সিনেমাও। তার ওপর ছবির মুখ্য চরিত্র যদি বুম্বা দাই হন, তাহলে তো কথাই নেই। 

প্রথম দিনের প্রথম শো শুরুর আগে থিয়েটারে পৌঁছে দেখা গেল সারি সারি মুখ। কেউ এসেছেন মায়ের হাত ধরে, কেউ এসেছেন বন্ধুবান্ধব দল বেঁধে তো কেউ এসেছেন রিটায়ারমেন্টের পরবর্তী 'ডেট'-এর মেজাজে। পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা প্রথম দিনেই দেখে ফেলতে হবে।

সাধারণত যে ধরনের চরিত্রে প্রসেনজিৎকে দেখা গেছে, এই ছবিতে তার থেকে চরিত্র অনেকটাই আলাদা। আর সেই নতুন 'প্রসেনজিৎ'কেই বড়পর্দায় উপভোগ করতে হাজির তাঁর অজস্র অনুরাগী, প্রত্যেকের মুখেই উঠে এল সেই কথা। 

'প্রসেনজিৎ-এফেক্ট'

শো শুরুর আগে সিনেমার পোস্টারে মালা লাগিয়ে, নারকোল ফাটিয়ে চলল স্লোগানিং। কখনও 'ষাট বছরেও দিচ্ছে হিট, আবেগের নাম প্রসেনজিৎ', তো কখনও 'থ্রি চিয়ার্স ফর বুম্বা দা, হিপ হিপ হুররে!'

সিনেমা চলাকালীন কয়েক মুহূর্তের চিৎকার ছাড়া গোটা সিনেমাই সকলে দেখলেন মন দিয়ে। ভাসলেন বাবা-মেয়ের আবেগে। ফুঁসলেন প্রতিশোধের আগুনে। নতুন করে ভালবাসলেন তাঁদের প্রিয় বুম্বা দাকে। আর সবশেষে হল থেকে বের হলেন হাসি মুখে। তৃপ্তি তাঁদের চোখেমুখে ধরা পড়ল। কেউ কেউ তো বললেন, 'বারবার দেখতে আসব। রেকর্ড সংখ্যক বার হলে এসে দেখে যাব এই সিনেমা।'

আরও পড়ুন: Swastika Mukherjee Exclusive: '২১ বছর অভিনয় করছি, মেয়ের বয়স ২২, মা না থাকলে সম্ভব ছিল না'

প্রথম শোয়ের পর স্টার থিয়েটারের দর্শকদের বিচারে প্রসেনজিৎ-দিতিপ্রিয়ার 'আয় খুকু আয়' পেয়েছে ১০০-এ ১০০। এখন দেখার বক্স অফিসে কেমন সাড়া ফেলতে পারে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget