এক্সপ্লোর

করোনা আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়, গন্ধ পাচ্ছি না, তবে শারীরিক সমস্যা নেই, জানালেন সোশ্যাল মিডিয়ায়

আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে।

কলকাতা: টলিপাড়ায় ফের করোনার হানা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছেন। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন, তাঁর সেরকম কোনও শারীরিক সমস্যা নেই। শুধু নাকে কোনও ঘ্রাণ পাচ্ছেন না। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে তিনি পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন। করোনা আবহেই শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। এবার যে শোয়ের সঞ্চালনার দায়িত্বে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সমস্ত কোভিডবিধি মেনেই শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু মারণ ভাইরাসের কোপ থেকে বাঁচতে পারলেন না। করোনায় আক্রান্ত টলিপাড়ার এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন সেই খবর।
শনিবারই বেশ চনমনে মেজাজে পর্দায় দেখা গিয়েছিল আবীরকে। রিয়ালিটি শোয়ের বিচারক থেকে প্রতিযোগী, সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করে জমিয়ে রেখেছিলেন অনুষ্ঠান। যদিও সেই শ্যুটিং আগেই হয়েছিল। তবে রবিবারই অনুরাগীদের মন খারাপ হওয়ার মতো খবর দিলেন। জানালেন, তাঁর কোভিড (COVID-19) রিপোর্ট পজিটিভ এসেছে। ফেসবুক পোস্টে অভিনেতা জানিয়েছেন, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শ্যুটিং হচ্ছিল। তিনি ও তাঁর দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না।
আবীর জানান, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি মোটামুটি সুস্থই আছেন। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছেন না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তাঁর প্রার্থনা, তাঁর থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন। একইসঙ্গে যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও সবরকম সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন আবীর। আবীর শ্যুটিং করছিলেন একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ। গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং করেছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম’।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget