এক্সপ্লোর

ধর্ষণের অভিযোগ তোলায় নন্দার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা অলোক নাথের

মুম্বই: অলোক নাথের পাল্টা। লেখক-পরিচালক বিনতা নন্দা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলায় এবার বিনতার বিরুদ্ধে মানহানির দায়ে আইনি প্রক্রিয়া শুরুর জন্য স্থানীয় আদালতের দ্বারস্থ অলোক নাথ ও তাঁর স্ত্রী আশু। গত সোমবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করে অলোক নাথ তাঁকে ১৯ বছর আগে ধর্ষণ করেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন নন্দা। যদিও সরাসরি অলোক নাথের নাম না করে তিনি অভিনয় দুনিয়ার ‘সবচেয়ে সংস্কারী ব্যক্তি’ বলে উল্লেখ করেন, যা থেকে তিনি কাকে নিশানা করছেন, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘বিবাহ’-র মতো ‘নীতিজ্ঞান’, ‘মূল্যবোধ’-এর বার্তাবাহী ছবিতে অভিনয় করা অলোক নাথের আইনজীবী অশোক সারোগি আগেই সাংবাদিক বৈঠক করে নন্দার অভিযোগ ভিত্তিহীন, সারবত্তাহীন বলে খারিজ করেন। আন্ধেরির মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেটকে অলোক নাথের আবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদ্বয় (অলোক নাথ ও আশু) ১২ অক্টোবর অম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ও ৫০০ ধারায় নন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেছেন। যদিও পুলিশ বলেছে, যেহেতু অভিযোগটি ধর্তব্যযোগ্য নয়, তাই সংশ্লিষ্ট আদালতের প্রয়োজনীয় নির্দেশ জারি করা উচিত। তাই আমরা অম্বোলি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অভিযোগটি বিবেচনায় রেখে তদন্ত করে দেখতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য আদালতকে আবেদন করছি। অভিযোগকারীদ্বয় প্রভূত ও অপূরণীয় ক্ষতি, আঘাত পেয়েছেন যা কখনও অর্থের বিনিময়ে পুষিয়ে দেওয়া যায় না। নন্দার পোস্টে অলোক নাথের নাম না করা হলেও অন্যরা তাঁর কথাই বলেছেন। ফলে সমাজে তাঁর ও আশুর দুর্নাম ছড়িয়ে অহেতুক তাঁদের ক্ষতি করা হয়েছে। নন্দার 'ভিত্তিহীন অভিযোগের' ফলে আশপাশের লোকজন তাঁদের দিকে ভ্রু কুঁচকে তাকাবেন, এই ভয়ে বাড়ি থেকে বেরতেই ভয় পাচ্ছেন আশু ও অলোক নাথ। নন্দা সম্পর্কে কোনও মন্তব্য না করলেও ঘটনা হল, #মি টু প্রচারের মতো এ ধরনের পরিস্থিতির ফায়দা তোলা হচ্ছে সোস্যাল মিডিয়া ব্যবহার করে। উদ্দেশ্য, কিছু নাম কুড়োনো বা কোনও ব্যক্তির সুনাম নষ্ট করা।

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget