এক্সপ্লোর

ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ, এই অভিনেতা-বিধায়ককে চিনতে পারছেন?

সাদাকালো ছবিতে ছোটবেলা। কপালে চন্দন, এলোমেলো চুলে মুখে দুষ্টুমি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা। ক্যাপশানেও কেবল লিখলেন, 'সেই ছোটবেলা'।

কলকাতা: সাদাকালো ছবিতে ছোটবেলা। কপালে চন্দন, এলোমেলো চুলে মুখে দুষ্টুমি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন অভিনেতা। ক্যাপশানেও কেবল লিখলেন, 'সেই ছোটবেলা'। ছবি দেখে চেনা দায় এই অভিনেতাকে। তবে কেবল অভিনেতা নয়, তিনি এখন বিধায়কও। 

রুপোলি পর্দা আর রাজনীতির মঞ্চ সবটাই এখন পাকা হতে সামলাচ্ছেন তিনি। কাঞ্চন মল্লিক। এই প্রথম নয়, হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অভিনেতা। শেয়ার করেন তাঁর বাবা ও মায়ের ছবিও। আজকের ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট কাঞ্চনকে। তাঁর কপালে চন্দন আর এলোমেলো চুল। চোখে মুখে দুষ্টুমি। ক্যাপশানে কাঞ্চন কেবল ২টো শব্দ লিখেছেন, 'সেই ছোটবেলা'।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেন কাঞ্চন। সেখানে ক্যাপশানে লেখেন, 'অভিনয়ই জীবন'। কালো কোট প্যান্টে দেখা গেল জনপ্রতিনিধিকে। একটি গাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণত পাঞ্জাবিতেই দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সভা সমিতিতে এই পোশাকেই বক্তব্য রাখতে দেখা যেত তাঁকে। তবে জনপ্রতিনিধির মধ্যে লুকিয়ে রয়েছে অভিনয় সত্তাও। বার বার কাঞ্চন বলে এসেছেন, অভিনয়ই তাঁর অক্সিজেন। ফের শ্যুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে সেই প্রমাণই দিলেন তিনি। তবে এই ছবিটি নতুন কি না সেই উল্লেখ করেননি তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার পর এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন কাঞ্চন। কী করে সামলাবেন রাজনীতি আর অভিনয়? উত্তরে কাঞ্চন বলেছিলেন, 'টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, যেটা চাইলে করা যায়। যে রাঁধে সে চুলও বাঁধে। প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক মতামত থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি দলে যোগদান করি। তারপর উনিই বলেন, ভোটে দাঁড়াতে হবে। আমায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়। মনে হয়েছিল, আমি পারব। আমি যদি সিনেমায় কাজ করতে করতে একটা ধারাবাহিকে কাজ করতে পারি, ধারাবাহিকে কাজ করতে করতে একটা শোয়ের সঞ্চালনা করতে পারি, তাহলে বিনোদনের সঙ্গে সঙ্গে মানুষের কাজটাও করতে পারব। সত্যি বলতে, বিনোদনও তো মানুষেরই জন্য।'

কেবল রুপোলি পর্দা নয়, থিয়েটারের মঞ্চেও জনপ্রিয়তা রয়েছে কাঞ্চনের। এই বিষয়ে কাঞ্চন বলেছিলেন, 'ব্রাত্য (বসু) নাটক করছে না? এই নিয়ে তৃতীয়বার নির্বাচনে জয়ী হল ও। মন্ত্রী থাকার সময়ও ও নাটক লিখছে, ছবি বানাচ্ছে.. কত কী করছে। ব্রাত্য কিন্তু আমার কাছে অনুপ্রেরণা। ও যদি রাজনীতি করে এত কিছু করতে পারে তাহলে আমিও ঠিক পারব। একটা সময় ছিল যখন ভেবেছিলাম নাটক করব না। কিন্তু যে একবার থিয়েটারের ড্রাগটা নিয়েছে তাকে ফিরতেই হবে। আমি নীল, ব্রাত্য সবার সঙ্গেই কাজ করেছি। হয়ে যাবে এভাবেই..ঠিক সময় বার করে নেব।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget