এক্সপ্লোর

Mumbai Drug Case: মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেতা গৌরব দীক্ষিত

Mumbai Drug Racket: ৩ এপ্রিল গৌরব দীক্ষিত বাড়িতে তল্লাশি চালায় সংস্থা। তাঁর বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।

মুম্বই : বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই আরও সক্রিয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাড়িতে মাদক রাখার অপরাধে বলিউড অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করল এনসিবি। জানা গিয়েছে, গত ৩ এপ্রিল এই অভিনেতার আন্ধেরির বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়। 

তদন্তকারীরা জানিয়েছেন, গত ১ এপ্রিল মাদক মামলায় গ্রেফতার হন বলিউডের অপর এক অভিনেতা এজাজ খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এরপরই ৩ এপ্রিল গৌরবের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।

এই ঘটনার সূত্রপাত আরও আগে। গোপন সূত্রে পুলিশ মাদক পাচারকারী সাদাব শেখের খবর পায়। গত ২৫ মার্চ তার বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার হয়। এরপরই সেই সূত্র ধরে উঠে আসে অভিনেতা এজাজ খানের নাম। প্রসঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ‘সাদাব শেখকে জেরা করে মাদক মামলায় এজাজ খানের নাম উঠে আসে। এজাজ খান জেরার মুখে জানিয়েছেন, তিনি গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে এজাজ খান এমনটাও দাবি করেছেন, গৌরব দীক্ষিত বলিউডের আরও অনেককেই মাদক সরবরাহ করেন।’

৩ এপ্রিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটা দল লোখন্ডওয়ালায় গৌরব দীক্ষিতের বাড়িতে তল্লাশি চালায়। যদিও অভিনেতা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। তল্লাশি চালিয়ে অভিনেতার বাড়ি থেকেও প্যাকেটজাত অবস্থায় অনেক মাদক উদ্ধার হয়। সমীর ওয়াংখেড়ে বলছেন, 'সেই সময়ে বান্ধবীর সঙ্গে ছিলেন গৌরব। বাড়িতে ঢোকার সময় যখন তাঁরা পুলিশের গাড়ি দেখতে পান, তখনই দু’জন সেখান থেকে পালিয়ে যান।'

প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন গৌরব দীক্ষিত। 'হ্যাপি ভাগ যায়েগি', 'ফির হ্যাপি ভাগ যায়েগি'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সেরা শিরোনাম

Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?

ভিডিও

Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget