এক্সপ্লোর

Actor Govinda Bullet Injury: সত্যিই কি ভুলবশত চলেছে গুলি? গোবিন্দ বললেও পুলিশ সন্দিহান, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

Bollywood News: মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন গোবিন্দ।

মুম্বই: ভুলবশত লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে গুলি চলে গিয়েছে বলে দাবি করেছেন বটে। কিন্তু অভিনেতা গোবিন্দের গুলিবিদ্ধ হওয়ার সঠিক কারণ নিয়ে সন্দিহান পুলিশ। গোবিন্দের মেয়েকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি ঘটলে এ নিয়ে গোবিন্দকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও গোবিন্দের বয়ানের পরিপন্থী অন্য কোনও তত্ত্ব এখনও সামনে আসেনি। তবে তদন্ত চলছে। (Actor Govinda Bullet Injury)

মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন গোবিন্দ। অভিনেতা জানান, একটি কাজে কলকাতা আসার কথা ছিল তাঁর, তার আগে ভোর সওয়া ৫টা নাগাদ রিভলভারটি পরখ করে দেখছিলেন তিনি। মুছে পরিষ্কার করছিলেন রিভলভারটি। আনলক থাকার দরুণ, সেই সময় ভুলবশত গুলি বেরিয়ে যায়। ছিটকে এসে লাগে তাঁর পায়ে। (Bollywood News)

প্রাথমিক তদন্তে অন্য কিছু এখনও হাতে পায়নি পুলিশ। কিন্তু গোবিন্দের বয়ান নিয়ে সন্দিহান মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই অভিনেতাকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। গোবিন্দের মেয়ে, টিনা আহুজাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করেছে জুহু থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে গোবিন্দ। গতকালই পা থেকে গুলি বের করা হয়েছিল। আজ হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে নর্মাল বেডে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছিলেন স্ত্রী সুনীতা আহুজা। গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, কলকাতা যাওয়ার আগে রিভলভারটি কেসের মধ্যে রাখতে যাচ্ছিলেন গোবিন্দ। সেই সময়ই হাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল থেকে ইতিমধ্যেই অনুরাগীদের বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। জানিয়েছেন, এখন ভাল আছেন তিনি। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান। গোবিন্দের স্ত্রী জানান, অনুরাগীরা গোবিন্দের জন্য প্রার্থনা করছেন। জায়গায় জায়গায় পুজো-অর্চনা চলছে। তাতেই সুস্থ হয়ে উঠেছেন গোবিন্দ। আবারও আগের মতো নাচেগানে সকলের মন ভরাবেন তিনি। আত্মীয়-স্বজনরাও হাসপাতালে গিয়ে গোবিন্দকে দেখে এসেছেন। শুক্রবার হাসপাতালে থেকে গোবিন্দকে ছাড়া হতে পারে।

মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন গোবিন্দ। হাসপাতালের চিকিৎসক রমেশ আগরওয়ালা ক্ষতস্থান থেকে গুলি বের করেন। তিনি জানান, অভিনেতার অবস্থা স্থিতিশীল। শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তাঁকে। তবে আগামী একমাস গোবিন্দকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন তিনি। হাসপাতালে গোবিন্দকে দেখতে যান বলিউডের কলাকুশলীরা। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনে কথা বলেন অভিনেতার সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget