এক্সপ্লোর

Govinda Corona Positive: উপসর্গ সামান্য, করোনা রিপোর্ট পজিটিভ গোবিন্দর

সামান্য উপসর্গ, করোনা আক্রান্ত বলিউড অভিনেতা গোবিন্দ। আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। আজ সকালে সংবাদমাধ্যমকে গোবিন্দা জানান, আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। যদিও উপসর্গ খুব সামান্যই। প্রয়োজনমত সুরক্ষা ও চিকিৎসকদের সাহায্য় নিয়েছেন তিনি। 

নয়াদিল্লি: সামান্য উপসর্গ, করোনা আক্রান্ত বলিউড অভিনেতা গোবিন্দ। আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। আজ সকালে সংবাদমাধ্যমকে গোবিন্দা জানান, আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। যদিও উপসর্গ খুব সামান্যই। প্রয়োজনমত সুরক্ষা ও চিকিৎসকদের সাহায্য় নিয়েছেন তিনি। 

অন্যদিকে আজই করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের আরেক অভিনেতা অক্ষয় কুমার। আজ ট্যুইটারে তিনি লিখেছেন, "আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।"

‘রাম সেতু’ ছবির শ্যুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। এবার বলিউডের করোনা আক্রান্তদের তালিকায় যোগ হল অক্ষয়ের নাম। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

এদিকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা পাঁচশোর বেশি। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। 

আজ, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭১৪। দেশে এখনও পর্যন্ত  করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯। 

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯ হাজার ১২৯।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪৪ হাজার ২০২ জন।  দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ১৪ শতাংশ। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৭ জনের মৃত্যু হয়েছে। 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget