এক্সপ্লোর

Mithun Chakraborty Health Updates: এখন কেমন আছেন মিঠুন? অভিনেতাকে দেখতে গেলেন সুকান্ত-শমীক

Mithun Chakraborty: শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন।

কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। তবে এখন ভাল আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মিঠুন। জানা গিয়েছে, অভিনেতা ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও। সব ঠিক থাকলে সোমবারই ছেড়ে দেওয়া হবে তাঁকে। (Mithun Chakraborty Health Updates)

হাসপাতাল সূত্রে খবর,  এই মুহূর্তে কথা বলছেন মিঠুন।  তাঁর ফিজিওথেরাপি এবং মুভমেন্ট থেরাপি চলছে। তাঁকে পরীক্ষা করেছেন স্পিচ থেরাপিস্টও। ডান দিকের পেশির শক্তি বেড়েছে মিঠুনের। আগের থেকে ভাল আছেন বর্ষীয়ান অভিনেতা।

শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, এখন ভাল আছেন মিঠুন। কথা বলছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও। রবিবার হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য এবং দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। (Mithun Chakraborty)

সংবাদমাধ্যমে শমীক জনান, আজ অনেকটাই ভাল আছেন মিঠুন। রাজনীতি নিয়ে কথাও হয়েছে তাঁদের মধ্যে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন।

সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুনের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে  তাঁকে নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। মিঠুনের জন্য গঠন করা হয় আলাদা  মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা যায়,  তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীই মিঠুনকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুনকে পরীক্ষা করেন। এর পর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Ram Charan and Sanjay Leela Bhansali: সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় রাজপুত যোদ্ধার চরিত্রে রাম চরণ? কী বলছে সূত্র?

এর পর উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের MRI করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, MRI রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে। মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক আপ বলে জানানো হয়েছে। হাসপাতালের দাবি, রুটিন চেক আপ নয়, স্ট্রোক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। 

এর আগে মিঠুনকে হাসপাতালে দেখতে যান দেবশ্রী রায়। পরিচালক রাজ চক্রবর্তীও হাসপাতালে মিঠুনকে দেখতে যান। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধুবরাও পৌঁছন হাসপাতালে। তার পর রবিবার সুকান্ত এবং শমীক তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন। 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget