এক্সপ্লোর

Ram Charan and Sanjay Leela Bhansali: সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় রাজপুত যোদ্ধার চরিত্রে রাম চরণ? কী বলছে সূত্র?

New Movie Update: বলিউড সূত্রে খবর, এবার বলিউডের তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন তেলুগু তারকা অভিনেতা রাম চরণ। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।

নয়াদিল্লি: ব্লকবাস্টার 'আর আর আর' (RRR) ছবির পর এবার নয়া কাজের কথা চলছে অভিনেতা রাম চরণের (Ram Charan)। শোনা যাচ্ছে ফের একটি প্যান ইন্ডিয়া (Pan India) ছবিতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, তেলুগু সুপারস্টার আরও একটি বলিউড ছবিতে কাজ করতে চলেছেন যার পরিচালনায় দেখা যাবে তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে (Sanjay Leela Bhansali)। 

এবার একসঙ্গে রাম চরণ-সঞ্জয় লীলা বনশালী?

বলিউড সূত্রে খবর, এবার বলিউডের তারকা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন তেলুগু তারকা অভিনেতা রাম চরণ। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। তবে সূত্রের খবর, নির্মাতাদের সঙ্গে কথাবার্তা চলছে অভিনেতার এবং ইতিমধ্যেই তাঁরা চিত্রনাট্যও শুনে ফেলেছেন। 

শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর এই প্যান ইন্ডিয়া ছবি তৈরি হবে আমিশের বইয়ের ওপর ভিত্তি করে। তাঁর জনপ্রিয় বই, 'দ্য লেজেন্ড অফ সুহেলদেব'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে ছবি। সূত্রের আরও খবর, ছবিতে রাজপুত যোদ্ধার চরিত্রে দেখা যাবে রাম চরণকে, যাঁর নাম সুহেলদেব বারহাজ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা। 

এছাড়া রাম চরণকে খুব দ্রুত 'গেম চেঞ্জার' ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁকে আইএএস আধিকারিকের চরিত্রে দেখা যাবে বলে খবর। 'আর আর আর' অভিনেতা ছাড়াও এই ছবিতে কিয়ারা আডবাণী, অঞ্জলি, এসজে সুরিয়া, জয়ারাম, সামুতিরাকানি, সুনীল, শ্রীকান্ত ও নাসারকে দেখা যাবে একাধিক মুখ্য চরিত্রে। যদিও, পরিচালক শঙ্কর, 'গেম চেঞ্জার' ছবির শ্যুটিং শিডিউল ম্যানেজ করছেন কমল হাসানের 'ইন্ডিয়ান ২' ছবির সঙ্গে। ফলে ছবির কাজ পিছিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে পরিচালক শঙ্করের বিরুদ্ধে একাধিক হ্যাশট্যাগ ট্রেন্ডও করছে 'এক্স' সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ছবির আপডেট না পেয়ে, মুক্তির তারিখ জানতে পেরে যথেষ্ট ক্ষুব্ধ বলা চলে। 'গেম চেঞ্জার' ছাড়াও রাম চরণের হাতে আরও একটি কাজ রয়েছে যার পরিচালক বুচি বাবু সানা। ছবির নাম এখনও স্থির হয়নি। 

আরও পড়ুন: TMC MP Dev: আমি চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না: দেব

অন্যদিকে, সঞ্জয় লীলা বনশালী আপাতত ব্যস্ত ওয়েব প্ল্যাটফর্মে তাঁর প্রথম মুক্তি নিয়ে। আসতে চলেছে 'হীরামাণ্ডী'। গণিকাবৃত্তি নিয়ে তৈরি এই ছবির লুক ও টিজার ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। সিরিজে রয়েছেন একাধিক প্রথম সারির তারকা অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget