এক্সপ্লোর

Paran Banerjee Exclusive: প্রেমিকার সিঁথিতে লাল আবির দিয়েছিলাম দোলে, তার সঙ্গেই কাটালাম ৫২ বছর

Dolyatra 2024 Exclusive: স্ত্রীকে বহুবার বলেছি, আমাদের একে অপরকে কখনও বলা হল না, 'তোমায় আমি ভালবাসি'। স্ত্রী হেসে বলতেন, 'থাক আর বলতে হবে না'... পরাণের বসন্তের স্মৃতি।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দোল যেমন রঙের উৎসব, তেমন তো প্রেমেরও। বসন্তে রং তো রঙিন করে তোলে মনকেও.. কখনও আবার ফিরিয়ে দেয় কত রঙিন স্মৃতিকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আর রং খেলা হয় না.. তবে দোল মনে করিয়ে দিয়ে যায়, ফেলে আসা বসন্তের স্মৃতি। অভাবে সংসারে রং খেলার বিলাসিতা ছিল না। কেবল একবারই লাল আবির নিয়ে সাহস করে গিয়েছিলেন প্রেমিকার বাড়ি। তারপরে? দোলের রঙিন স্মৃতি ফিরে দেখলেন প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। 

কোনোদিনও দোল খেলার প্রচলন ছিল না তেমন.. স্বচ্ছলতাও ছিল না। রাস্তায় নেমে বন্ধুদের সঙ্গে দোল খেলা হত না। তবে ব্যতিক্রম হয়েছিল একবার। ফেলে আসা স্মৃতিতে ডুব দিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'মাকে হারিয়েছি অনেক ছোটবেলায়। শৈশব কেটেছে বেশ অভাবেই। পরনির্ভরশীল ছিলাম, তাই দোল খেলাটাকেও মনে হত বিলাসিতা। সেই সামান্য স্বচ্ছলতাও ছিল না। তবে ব্যতিক্রম হয়েছিল একবারই। তখন স্কুল পাশ করেছি সদ্য সদ্য। বুঝতে পারছি.. মনের মধ্যে কী যেন একটা গোলমাল হয়ে গিয়েছে। ভাল লেগেছিল একজনকে, বলা যায় প্রেমেই পরেছিলাম। সেও আমারই কলেজে পরত। একবার দোলের দিন, খুব সাহস করে লাল আবির নিয়ে তার বাড়ি পৌঁছলাম। একেবারে রাস্তার ওপরেই ওদের বাড়ি ছিল। দরজা খোলা, সাহস সঞ্চয় করে ঢুকেই পড়লাম। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করলাম, তবে সেটা অজুহাত মাত্র।  তারপরে পৌঁছে গেলাম সেই ভালবাসার মানুষটার কাছে। মুখে আবির দিলাম। তারপরে হঠাৎ কি মনে হল, লাল আবির লাগা বুড়ো আঙুলটা খুব সাহস করে টেনে দিলাম সিঁথি দিয়ে। বললাম, 'এটা যেন থাকে।' আমার দিকে তাকিয়ে, চোখ বড় বড় করে বলল.. 'বদমাইশ'!

সত্যিই ছিল সেই আবির। সিঁদুর হয়েই। একটু বিরতি নিয়ে পরাণ বললেন, 'আমার সেই প্রেমিকাই ছিলেন আমার ৫২ বছরের জীবনসঙ্গী। ২০১৯ সালে স্ত্রীকে হারিয়েছি। এখন মনে পড়ে, স্ত্রীকে বহুবার বলেছি, আমাদের একে অপরকে কখনও বলা হল না, 'তোমায় আমি ভালবাসি'। স্ত্রী হেসে বলতেন, 'থাক আর বলতে হবে না'।

আরও পড়ুন: Soumitrisha Exclusive: ছোটবেলায় অনুমতি ছিল না বাড়ি থেকে বেরনোর, বড়পর্দায় পা রাখার পরে দোলে কী পরিকল্পনা সৌমিতৃষার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget