এক্সপ্লোর

Soumitrisha Exclusive: ছোটবেলায় অনুমতি ছিল না বাড়ি থেকে বেরনোর, বড়পর্দায় পা রাখার পরে দোলে কী পরিকল্পনা সৌমিতৃষার?

Actress Soumitrisha Kundoo on Holi Planning: বাঙালি বাড়ির উৎসব মানেই তো খাওয়া-দাওয়া। সৌমিতৃষা বলছেন, 'দোলের দিন বাড়িতে নিরামিষ রান্না হত। মায়ের হাতের রান্না আমার চিরকালই ভীষণ প্রিয়।'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটপর্দার চরিত্রে নয়, তিনি কৃষ্ণভক্ত ব্যক্তিগত জীবনেও। আর তাই, দোল আসলেই তাঁর মন পড়ে থাকে বৃন্দাবনে। কৃষ্ণভূমির দোলের আমেজেই যেন রঙিন হয়ে ওঠে তাঁর মন। ২০২৩-এর শেষে ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন তিনি, জনপ্রিয়তাও পেয়েছেন। দেবের নায়িকা হওয়ার পরে, এই প্রথম দোল তাঁর। কীভাবে কাটবে এই বছরের রঙের উৎসব? এখনও মনে পড়ে ছোটবেলার দোলের স্মৃতি? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে রঙিন আড্ডায় মজলের সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। 

ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সৌমিতৃষা। আর তাই, রঙের উৎসব শুরু হত বসন্ত-সাজে। সৌমিতৃষা বলছেন, 'দোল মানেই হলুদ শাড়ি পরে সকালবেলা প্রভাতফেরি। ছোটবেলার দোল বলতে প্রথমেই মনে পড়ে সেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ। তারপরে অবশ্য বাড়ি থেকে বেরনোর আর অনুমতি ছিল না আমার। বাড়িতেই আত্মীয়-পরিজনেরা আসতেন। ঠাকুরের পায়ে আবির দিয়ে, বাড়িতেই হোলি খেলা হত। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব। তাই ওঁদের সঙ্গেই রঙের উৎসব পালন করতাম। বড় হয়ে বৃন্দাবনের হোলি দেখেছি। তবে ছোটবেলায় তো সেই সুযোগ ছিল না।'

বাঙালি বাড়ির উৎসব মানেই তো খাওয়া-দাওয়া। সৌমিতৃষা বলছেন, 'দোলের দিন বাড়িতে নিরামিষ রান্না হত। মায়ের হাতের রান্না আমার চিরকালই ভীষণ প্রিয়। লুচি, ছোলার ডাল, পনির, আলুর দম, এঁচোড়.. এই সব মেনুতে থাকবেই। সবকটাই আমার ভীষণ প্রিয়। আর হ্যাঁ.. ছোটবেলায় দোল মানেই সারা বছরের পড়াশোনার চাপের মধ্যে ৩ দিনের একটা ছুটি। বাড়িতে থাকতে পারব এটাই আনন্দের ছিল ভীষণ।'

ছোটবেলা বদলেছে, পরিস্থিতিও বদলেছে। সৌমিতৃষা এখন জনপ্রিয়তা পেয়েছেন। এখন কোনও পরিবর্তন এসেছে রঙের উৎসব উদযাপনে? অভিনেত্রী বলছেন, 'প্রথমদিকে যখন ধারাবাহিকে অভিনয় করতাম, একবারই দোলে বেরিয়েছিলাম ওখানকার বন্ধুদের সঙ্গে। তখন অবশ্য বয়স অনেকটাই কম। বাবা-মা ভীষণ বকাবকি করেছিল। তারপর থেকে আর বেরনো হয়নি। আমার দোল বাড়িতেই কাটে, পরিবারের সঙ্গে। ঠাকুরের পায়ে আবির দিই প্রতিবার। আমার কাছে দোল মানে একটা ছুটির দিন.. একটু বিশ্রাম। আর শ্যুটিং থাকলে অল্পবিস্তর আবির মাখা হয়ে যায়।'

আরও পড়ুন: Anurag Kashyap: ১০ মিনিট দেখা করতে লাগবে লাখ টাকা! নিজের দর বেঁধে দিলেন অনুরাগ কশ্যপ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget