এক্সপ্লোর

Poonam Pandey Assualted: হাসপাতালে ভর্তি পুনম পাণ্ডে, গ্রেফতার স্বামী শ্যাম বম্বে

জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী শ্যাম বম্বের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে (Poonam Pandey)। তিনি জানিয়েছেন যে, এদিন তাঁর স্বামী তাঁকে মারাত্মকভাবে মারধর করেছেন।

মুম্বই: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্বামী শ্যাম বম্বেকে। এমনটাই খবর এএনআই সূত্রে। এদিন মুম্বই পুলিশের পক্ষ থেকে এএনআইকে জানানো হয়েছে যে, ভারতীয় সংবিধানের অধীনে শ্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রী পুনম পাণ্ডের মুখে, চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।

জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী শ্যাম বম্বের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তিনি জানিয়েছেন যে, এদিন তাঁর স্বামী তাঁকে মারাত্মকভাবে মারধর করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই শ্যাম বম্বেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বছরই প্রেমিক শ্যাম বম্বেকে বিয়ে করেন অভিনেত্রী পুনম পাণ্ডে। বিয়ের পরই গোয়া থেকে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর স্বামী পুনম পাণ্ডে। তখনও তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। সেই সময় ভারতীয় সংবিধানের ৩৫৩, ৫০৬ এবং ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়। সেই সময় অভিনেত্রী পুনম পাণ্ডে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন যে, বিয়ের পরই তাঁকে ভয়ঙ্করভাবে মারধর করেন স্বামী শ্যাম বম্বে। আঘাতের ফলে তাঁর মস্তিষ্কে হেমারেজও হয়। অভিনেত্রীর অভিযোগ পেয়ে গোয়া থেকে পুলিশ শ্যাম বম্বেকে গ্রেফতার করে। সেই সময় একটি সাক্ষাৎকারে পুনম পাণ্ডে জানিয়েছিলেন যে, ওই ঘটনার পর শ্যাম বম্বের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি বলেন, 'আমার পরিবার কখনও চায় না আমি ওর সঙ্গে থাকি। ওরা আমাকে এই পরিস্থিতিতে দেখতে কখনও চায়নি।' যদিও পরবর্তীকালে স্বামীর সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন - Raj Kundra Case: পর্নোগ্রাফি মামলায় জামিনে মুক্তির পর প্রথমবার জনসমক্ষে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

২০১৩ সালে 'নেশা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী পুনম পাণ্ডে। কিছুদিন আগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধেও তিনি মামলা দায়ের করেছিলেন। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget