এক্সপ্লোর

Rahul Dev Bose: 'বুড়ি'র সঙ্গে অফস্ক্রিন খুনসুটির ভিডিও পোস্ট রাহুল দেব বসুর

Ditipriya and Rahul: 'আয় খুকু আয়' ছবি যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাঁরা জানেন যে এখানে রাহুলকে খল চরিত্রে দেখা গেছে। দিতিপ্রিয়ার চরিত্রের অকাল মৃত্যুর পিছনে অন্যতম প্রধান হাত তাঁরই।

কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে সৌভিক কুণ্ডু (Souvik Kundu) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনীত 'আয় খুকু আয়' (Aay Khuku Aay) ছবিটি। বহুদিন পর বড়পর্দায় অন্যভাবে বুম্বাদাকে পেয়ে আনন্দে আত্মহারা অনুরাগীরা। তবে একইসঙ্গে প্রশংসিত হয়েছেন দিতিপ্রিয়া। আর এই দুই জনের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন রাহুল দেব বসু (Rahul Dev Bose)। ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা, তাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে। ফলে তিনিও বেশ নজর কেড়েছেন। আর ছবি যখন ভালই সাফল্য লাভ করছে তখনই পর্দার 'বুড়ি'র সঙ্গে তাঁর অফস্ক্রিন খুনসুটি এক ঝলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

অফস্ক্রিন খুনসুটি

'আয় খুকু আয়' ছবি যাঁরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাঁরা জানেন যে এখানে রাহুলকে খল চরিত্রে দেখা গেছে। দিতিপ্রিয়ার চরিত্রের অকাল মৃত্যুর পিছনে অন্যতম প্রধান হাত তাঁরই। কিন্তু তা তো পর্দার সামনে। পর্দার পিছনে তাঁদের যে বেশ আহ্লাদ-খুনসুটিতে ভরা সম্পর্ক তার আভাস মিলল রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্টে।

এদিন একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, 'হাই দিতিপ্রিয়া। এটা কি তুমি? এক বন্ধুর জন্য জিজ্ঞেস করছি।' ভিডিওয় তাঁদের 'আয় খুকু আয়' ছবির পোশাকেই দেখা যাচ্ছে। শটের ফাঁকে জমিয়ে চলছে খুনসুটি। সুযোগ পেয়েই ভিডিও ক্যামেরা অন করে ফেলেছেন অভিনেতা। যতই হাতে মুখ ঢাকার চেষ্টা করুন দিতিপ্রিয়া তাঁর হাসি বাধ মানছে না।

 

মজার ছলে দিতিপ্রিয়ার নালিশ, 'প্রোডাকশন থেকে রাহুলকে বেশি টাকা দেওয়া হয় সারাদিন আমাকে বিরক্ত করার জন্য।' রাহুলের পাল্টা, 'সারাদিন দিতিপ্রিয়াকে সহ্য করার জন্য আমাকে আরও টাকা দেওয়া উচিত!'

হাসি-ঠাট্টায়, কথার প্যাঁচেই শেষ হয় ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে দুই শিল্পীর মধ্যে চলছে মজাও।  

আরও পড়ুন: Khuda Haafiz Chapter 2: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! ক্ষমা চাইলেন 'খুদা হাফিজ চ্যাপ্টার ২'-এর নির্মাতারা

প্রসঙ্গত, গত ১৭ জুন মুক্তি পেয়েছে 'আয় খুকু আয়'। বাবা মেয়ের অদেখা সম্পর্কের স্বাদ নিতে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আট থেকে আশি। 

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget