এক্সপ্লোর

Khuda Haafiz Chapter 2: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! ক্ষমা চাইলেন 'খুদা হাফিজ চ্যাপ্টার ২'-এর নির্মাতারা

Khuda Haafiz Chapter 2 Details: নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন যে কারও অনুভূতিতে আঘাত করা কখনওই তাঁদের উদ্দেশ্য ছিল না এবং তাঁদের সিনেমা 'শিয়া সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে বা কাউকেই আক্রমণ করে না।'

নয়াদিল্লি: আসন্ন 'অ্যাকশন ড্রামা' ঘরানার ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২: অগ্নি পরীক্ষা' (‘Khuda Haafiz Chapter 2: Agni Pariksha’) নির্মাতার ক্ষমা চাইলেন। ছবির 'হক হুসেন' (‘Haq Hussain’) গানে একটি বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই কারণে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা। 

ক্ষমা চাইলেন 'খুদা হাফিজ' ছবির নির্মাতারা

এদিন 'প্যানোরামা স্টুডিওজ' তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করে ক্ষমা চাইলেন। তাতে লেখা রয়েছে, 'আমরা "খুদা হাফিজ চ্যাপ্টার ২: অগ্নি পরীক্ষা"-এর নির্মাতারা শিয়া সম্প্রদায়ের কিছু মানুষের দ্বারা প্রকাশিত উদ্বেগের বিষয়টি বিবেচনা করি এবং 'হক হুসেন' গানের উপাদানগুলি অনিচ্ছাকৃতভাবে তাঁদের অনুভূতিতে আঘাত করার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। 'হুসেন' শব্দটি এবং 'মাতম জঞ্জির' ব্যবহার নিয়ে সম্প্রদায়ের কিছু মানুষ আপত্তি তোলেন।'

সজ ভাট ও ব্রিজেশ শান্ডিল্যের গাওয়া ও সাবির আহমেদের লেখা 'হক হুসেন' গানটি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ। ছবির নির্মাতারা জানিয়েছেন যে তাঁরা গানের লিরিক্স বদলে দিয়েছেন এবং কিছু দৃশ্যেরও বদল ঘটানো হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Panorama Studios (@panorama_studios)

বিবৃতিতে লেখা হয়েছে, 'আমরা সর্বসম্মতভাবে গানে বদল ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি। সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলে আমরা জঞ্জির ব্লেড সরিয়ে দিয়েছি গান থেকে এবং গানের কথা "হক হুসেন" থেকে বদলে "জুনুন হ্যায়" (‘Junoon Hai') করেছি।'

নির্মাতারা আরও স্পষ্ট করে দিয়েছেন যে কারও অনুভূতিতে আঘাত করা কখনওই তাঁদের উদ্দেশ্য ছিল না এবং তাঁদের সিনেমা 'শিয়া সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে বা কাউকেই আক্রমণ করে না।'

আরও পড়ুন: 'Bawaal' Schedule Wrap: সাদা পোশাকে ট্যুইনিং, আমস্টারডামে শ্যুটিং সারলেন বরুণ-জাহ্নবী

ফারুখ কবীর রচিত 'খুদা হাফিজ চ্যাপ্টার ২: অগ্নি পরীক্ষা' ছবিতে দেখা যাবে বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) ও শিবালিকা ওবেরয়কে (Shivaleeka Oberoi)। মুক্তি পাবে ছবিটি আগামী ৮ জুলাই। 

সেরা শিরোনাম

Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
Rajpal Yadav: 'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget