এক্সপ্লোর

Bollywood Update: ব্রেন স্ট্রোক হওয়ার পর হাসপাতালের সমস্ত বকেয়া বিল মিটিয়েছিলেন সলমন খান, জানালেন রাহুল রায়

Bollywood: রাহুলের বোন আরও বলেন, 'সবচেয়ে ভাল লাগার যে এই ব্যাপারে সলমন খান কখনও মিডিয়ার সামনে কিচ্ছু বলেননি। একেই সত্যি মানুষের পাশে দাঁড়ানো বলে। আমার হৃদয় ছুঁয়ে গেছে।'

নয়াদিল্লি: 'আশিকি' (Aashiqui) ছবির অভিনেতা রাহুল রায়কে (Rahul Roy) মনে আছে? সম্প্রতি তিনি সলমন খান (Salman Khan) সম্পর্কে এক বিশেষ তথ্য দিলেন। তিনি জানান ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়ে যখন প্রায় মাস দেড়েক হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর চিকিৎসার বিল ভরেন ভাইজান। ২০২০ সালে হওয়া ব্রেন স্ট্রোক থেকে সেরে উঠতে বিপুল সময় লাগে রাহুলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল রায়ের বোন প্রিয়ঙ্কা রায় (Priyanka Roy) বলেন সলমন খান একজন 'রত্ন' (gem)। 

রাহুলের হাসপাতালের বিল মিটিয়েছিলেন সলমন খান

২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। সেই সময় তিনি 'এল এ সি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল' ছবির শ্যুটিং করছিলেন। তাঁকে ওকহার্ড হসপিটালসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্ক ও হৃদপিণ্ডের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এরপর তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। 

সলমনের প্রশংসায় পঞ্চমুখ রাহুল রায়ের বোন

রাহুল রায়ের নিজের বোন প্রিয়ঙ্কা রায় এক সাক্ষাৎকারে বলেন, 'আমি সলমন (খান)কেও ধন্যবাদ দিতে চাই কারণ যা বিল বাকি ছিল, সবটা ফেব্রুয়ারি মাসে সলমন মিটিয়ে দেন।' তিনি এও জানেন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন 'এল এ সি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল' ছবির পরিচালক। তিনিও বিলের কিছু অংশ মিটিয়ে দেন বলে জানান প্রিয়ঙ্কা, যা রাহুলের বকেয়া পারিশ্রমিক ছিল ছবির। তবে তাও যথেষ্ট ছিল না। 'সলমন রাহুলকে ফোন করে জিজ্ঞেস করেন যে কোনওভাবে সাহায্য করতে পারেন কি না, এবং আক্ষরিক অর্থেই সাহায্য করেন এবং পুরো বিল এখন মিটিয়ে দেওয়া হয়েছে,' বলেন প্রিয়ঙ্কা। 

রাহুলের বোন আরও বলেন, 'সবচেয়ে ভাল লাগার যে এই ব্যাপারে সলমন খান কখনও মিডিয়ার সামনে কিচ্ছু বলেননি। একেই সত্যি মানুষের পাশে দাঁড়ানো বলে। আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই মানুষটা একটা রত্ন। মানে আমি তাঁকে জিজ্ঞেস করিনি, কিন্তু বলতেই পারতাম। কেউ ভিড়ের মধ্যে থেকে এসে হঠাৎ যদি জিজ্ঞেস করেন যে সত্যি তুমি বিপদে আছ কি না সেটাই অনেক বড় ব্যাপার। এই জন্যই তিনি তারকা। শুধু ক্যামেরার সামনেই নন, বাস্তব জীবনেও।' এরই সঙ্গে রাহুল বলেন, 'সলমন খান সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমার জন্য তিনি অত্যন্ত ভাল একজন মানুষ।' প্রিয়ঙ্কা জানান যে তিনি তাঁর ভাইকে বলেছেন সুস্থ হয়ে উঠে সলমন খানের কাছে কাজের কথাও বলতে। 

আরও পড়ুন: 'Jawan': হিন্দি-তামিল-তেলুগু, তিন ভাষায় ছয়ের দশকের তিন রোম্যান্টিক গানে পা মেলালেন শাহরুখ

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কানু বহেলের 'আগরা' ছবি, যেখানে অভিনয় করেছেন রাহুল রায়, তা কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। রাহুল রায়কে শেষ জি ফাইভের 'ক্যাবারে' ছবিতে দেখা গিয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ১: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget