এক্সপ্লোর

Ranveer Singh: 'একটা সুযোগ তো পেতেই পারি', ডনের চরিত্রে অভিনয়, সমালোচনার মাঝে আর্জি রণবীর সিংহের

Koffee With Karan: ইতিমধ্যেই তিনি যে 'ডন থ্রি' ছবিতে কাজ করছেন তাঁর ঘোষণা টিজারও প্রকাশ পেয়েছে। রণবীর নিজেও ছোটবেলার ছবি পোস্ট করে সেই খবর দিয়েছেন। সেগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় তাঁর হাতে বন্দুক।

নয়াদিল্লি: শুরু হয়েছে 'কফি উইথ কর্ণ'-এর অষ্টম সিজন (Koffee With Karan Season 8)। পরিচালক প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) সঞ্চালিত এই জনপ্রিয় অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন তারকা দম্পতি রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অনুষ্ঠানের খুবই মজার ও আকর্ষণীয় পর্ব হচ্ছে 'rapid fire' রাউন্ড। প্রথম পর্বেই সেই রাউন্ড আকর্ষণীয় হয়ে উঠল রণবীরের চটজলদি উত্তরে। তিনি মুখ খুললেন 'ডন থ্রি' (Don 3) ছবির কাস্টিং নিয়েও।

শাহরুখের বদলে ডন রূপে রণবীর, সমালোচনার জবাব দিলেন অভিনেতা

ফারহান আখতার পরিচালিত 'ডন' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। শাহরুখ খানের বদলে ডন হিসেবে রণবীরকে অনেকেই পছন্দ করেননি। এই খবর প্রকাশ্যে আসতেই ওঠে সমালোচনার ঝড়। একাধিক তির্যক মন্তব্যের শিকার হতে হয় পর্দার 'রকি রানধাওয়া'কে। 

এদিন 'কফি উইথ কর্ণ'-এ রণবীরকে এই ব্যাপারে প্রশ্ন করেন কর্ণ। তিনি প্রশ্ন করেন, 'যদি তোমাকে একটি অটোমেটেড বার্তা রেকর্ড করতে হয় তাঁদের জন্য যাঁরা মনে করেন তুমি ডন ৩-এর জন্য ফিট না, তাহলে তা কী হবে?' রণবীর এর উত্তরে নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁকে যেন একবার সুযোগ দেওয়া হয়। তাঁর উত্তর ছিল, 'একটা সুযোগ দিন, ১২-১৩ বছরে ঠিকঠাকই কাজ করেছি আমি, তাহলে একটা সুযোগ তো পেতেই পারি।'

ইতিমধ্যেই তিনি যে 'ডন থ্রি' ছবিতে কাজ করছেন তাঁর ঘোষণা টিজারও প্রকাশ পেয়েছে। রণবীর নিজেও ছোটবেলার ছবি পোস্ট করে সেই খবর দিয়েছেন। সেগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায় তাঁর হাতে বন্দুক। সেই সঙ্গে একটি দীর্ঘ খোলা চিঠি লেখেন অভিনেতা, যেখানে তাঁর ছোট থেকে ডন হওয়ার আকাঙ্খার কথা প্রকাশ করেন। 

View this post on Instagram
 
A post shared by Ranveer Singh (@ranveersingh)

আরও পড়ুন: Parineeti Chopra: প্রকাশ্যে রাঘব-পরিণীতির প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি, প্রশংসায় ভরালেন অনুরাগীরা

কর্ণ জোহরের অনুষ্ঠানের প্রথম পর্বে তারকা দম্পতির সামনেই প্রথম প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ভিডিও। সালটা ২০১৮। ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ে সারেন রণবীর ও দীপিকা। এই প্রথম তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ্যে এল, দেখলেন সাধারণ মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget