এক্সপ্লোর

Parineeti Chopra: প্রকাশ্য়ে রাঘব-পরিণীতির প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি, প্রশংসায় ভরালেন অনুরাগীরা

Pre-wedding ceremony: মণীশ মলহোত্র জানিয়েছিলেন যে পরিণীতির লেহঙ্গা তৈরি করতে আড়াই হাজার ঘণ্টা সময় লেগেছে।

কলকাতা:২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাজনীতিক রাঘব চাড্ডা (Raghav Chadha)। আর এবার নিজের প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে নিলেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে হলুদ লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। সঙ্গে মানানসই মেকআপ ও গয়না। রয়েছে হাত ভর্তি মেহেন্দিও। অভিনেত্রীর এদিনের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার মণীশ মালহোত্র (Manish Malhotra)। প্রত্য়েকটি ছবিতেই হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, নায়িকার বিয়ের পোশাকের বর্ণনা দিতে গিয়ে ডিজাইনার মণীশ মলহোত্র জানিয়েছিলেন, পরিণীতির জন্য, তাঁর দিদা যখন বাড়িতে হেঁটে বেড়াতেন তখন তাঁর 'চল্লা'র আওয়াজ একইসঙ্গে সাহসিকতা ও লাবণ্যের মেলবন্ধন ছিল। মণীশ লিখেছিলেন, 'আমরা জানতাম তাঁর উত্তরাধিকারের এই টুকরো ওঁর লেহঙ্গায় যোগ করতেই হবে।' এছাড়াও বিয়ের সাজে ওই চাবির রিংয়ে এমন অনেক উপাদান যুক্ত করা হয় যা রাঘব ও পরিণীতির জীবনের সঙ্গে জড়িত। ছিল লন্ডনের স্মৃতি, শোনা যায় যেখানে তাঁদের প্রথম আলাপ হয়েছিল পড়াশোনার সূত্রে, এছাড়া রয়েছে সঙ্গীত, খান্দা সাহিব ইত্যাদির উপাদানও। 

আরও পড়ুন...

যেন স্বপ্ন সত্যি হওয়ার গল্প, দীপিকা রণবীরের চোখে আবেগাশ্রু, ৫ বছর পর প্রকাশ্যে বিয়ের ভিডিও

উল্লেখ্য়, বিয়ের পর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি করে নোট পোস্ট করেছিলেন রাঘব ও পরিণীতি, দুজনেই। অভিনেত্রীর পোস্টে লেখা ছিল, 'রাঘব ও আমি, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যদিও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শুভেচ্ছাবার্তার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি (জীবন একটি ঘূর্ণিঝড় হয়ে উঠেছে, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন), দয়া করে জেনে রাখুন যে আমরা আমাদের হৃদয়ের আনন্দের সঙ্গে প্রত্যেকটি বার্তা পড়ছি।' একইসঙ্গে নোটে আরও লেখা হয়, 'আমরা একসঙ্গে এই সুন্দর যাত্রা শুরু করার সময়, আপনারা সবাই আমাদের পাশে আছেন জেনে আমরা আপ্লুত। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ সত্যিই মূল্যহীন, এবং আমরা এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না।'

প্রসঙ্গত, এর আগেই মণীশ মলহোত্র জানিয়েছিলেন যে পরিণীতির লেহঙ্গা তৈরি করতে আড়াই হাজার ঘণ্টা সময় লেগেছে। এছাড়া তাঁর ভেইলে দেবনাগরী হরফে বরের নাম সেলাই করিয়েছিলেন অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget