এক্সপ্লোর

Anik Dutta Memories: বাংলা সিনেমায় সুযোগ দিয়েছিলেন, সেই অভিনেতাকেই আবার অনীক দত্ত বলেছিলেন, 'এখন তো হিরো, এক সিনের পার্ট কি করবে?'

Rishav Basu on Anik Dutta News: প্রত্যেক কথাতেই ইঙ্গিত দিয়েছিলেন অনীক দত্ত যে... তিনি ভীষণ একা। তাঁর কথা শোনার কেউ নেই।

কলকাতা: একটা সময়ে, জহুরীর মতো নিজেই খুঁজে নিয়েছিলেন অভিনেতাকে। সুযোগ দিয়েছিলেন নিজের ছবিতে। পরে যখন সেই অভিনেতাই একের পর এক ছবিতে অভিনয় করছেন, তাঁর সঙ্গে দেখা হতে বলেছিলেন, 'তুমি তো এখন হিরো হয়ে গেছো। আমার ছবিতে আর এক সিনের পার্ট কি করবে?' এমনই ছিলেন, পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। বুধবার অভিনেতার অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছে না টলিপাড়া। প্রত্যেকেই পরিচালকের সঙ্গে টুকরো টুকরো স্মৃতি ভাগ করে নিয়েছেন। আর প্রত্যেক স্মৃতিতেই যেন মনখারাপের ছোঁয়া। প্রত্যেক কথাতেই ইঙ্গিত দিয়েছিলেন অনীক দত্ত যে... তিনি ভীষণ একা। তাঁর কথা শোনার কেউ নেই। সোশ্যাল মিডিয়ায় আজ, পরিচালকের স্মৃতি হাতড়ালেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)।

অনীক দত্তের স্মৃতিতে লিখলেন ঋষভ 

সোশ্যাল মিডিয়ায় ঋষভ লিখেছেন, '২০১৬ সালে 'মেঘনাদবধ রহস্য' সিনেমায় আমায় প্রথম কোনও পরিচালক বাংলা সিনেমায় সুযোগ দিয়েছিলেন। তার নাম অনীক দত্ত। দেখতে দেখতে আমার দশ বছর কেটে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকগুলো কাজই করে ফেলেছি সিনেমায়, ওয়েব সিরিজে, টেলিভিশনে। এর মধ্যে অনীকদার সঙ্গে আরও দুটো সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়েছে। 'বরুণবাবুর বন্ধু' এবং 'অপরাজিত'। এই দুটো সিনেমাতেই মাত্র একটি করে দৃশ্য ছিল আমার। 'অপরাজিত'-র সময়ে মনে আছে, অনীকদা আমায় নিজে ফোন করে বলেছিলেন, 'তুমি যদি না করো, তাহলে আমার সিনেমার রবীশঙ্করের অংশ আমি রাখতে পারব না, লুকটা চাই।' আজ পর্যন্ত কোনো পরিচালক আমায় এই কথাটা বলেননি। আমার অভিনীত প্রায় সবকটি সিনেমার প্রিমিয়ারে উনি এসেছেন। সিনেমা দেখে রাতে ফোন করতেন, কখনও প্রশংসা করতেন আবার কখনও সমালোচনা। কিছুদিন আগে যখন দেখা হল, তখন অনীকদা আমাকে বললেন, 'তুমি তো এখন হিরো হয়ে গেছ। আমার ছবিতে আর এক সিনের পার্ট কি করবে?' আমি বলেছিলাম, 'হ্যাঁ অনীক দা করব।' সেই সিনেমাটা আর হয়তো হবে না। তবে বাংলা সিনেমায় আমার মতো অখ্যাতদের যিনি সুযোগ দিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে যিনি সিনেমাকে হাতিয়ার করে লড়েছেন, সেই অনীকদা আমাদের কাজের মধ্যে 'অপরাজিত' হয়ে থাকবেন চিরকাল। ভালো থাকবেন অনীকদা'।

আরও পড়ুন: Anik Dutta Demise: 'একটু শান্তি দিন, গুজব ছড়াবেন না...', অনীক দত্তের পরিবারের তরফ থেকে দেওয়া হল কী বার্তা?

 

 

Advertisement

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget