এক্সপ্লোর

একটা সময়ে ডাল-রুটি খাওয়ার পয়সাও ছিল না,কিন্তু ভেঙে পড়িনি, লড়াইয়ের কাহিনি শোনালেন রনিত রায়

১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় রনিত রায়ের

মুম্বই: ‘সুপারহিট’ ছবি করেও একটা সময়ে একেবারেই বেকার ছিলেন সিরিয়ালের জনপ্রিয় ‘কেডি পাঠক’ অর্থাৎ রনিত রায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে প্রতিটা নতুন চরিত্রের সঙ্গে তিনি খানিকটা করে নিজেকে গড়ে তোলেন। হিট ছবি দেওয়ার পরও ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা করতে পারেননি। কিন্তু ধৈর্য্য হারাননি।

রনিত বলেছেন যে এমন সময়ও গিয়েছে যখন ডাল-রুটি খেয়ে বেঁচে থাকাই যেন প্রায় কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। অপেক্ষা করে গিয়েছেন আবার সুযোগ আসার। ছবিতে যখন সুযোগ কমেছে, তিনি সিরিয়ালের দিকে সরে গিয়েছেন।

আবার সাম্প্রতিক সময়ে যুগের হাওয়ার সঙ্গে মিলিয়ে কাজ করলেন ওয়েব সিরিজেও। রনিত বিশ্বাস করেন সকলের জীবনে দ্বিতীয়বার সুযোগ হয়ত আসে না, দাঁতে দাঁত চেপে প্রতীক্ষায় থেকে তিনি দ্বিতীয় সুযোগ পেয়েছেন জীবনে। চেষ্টা করেছেন নিজেকে ফের প্রমাণ করার ।

১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় রনিত রায়ের।। এরপর কাজ করেন তামিল, তেলুগু, বাংলা সিনেমায়। তবে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘আদালত’ ধারাবাহিকে কেডি পাঠক হিসেবে। বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন।

বর্তমানে ভারতীয় ধারাবাহিকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। তবে একসময় সুপারহিট ছবি উপহার দেওয়ার পরও ৬ মাস কোনও কাজ পাননি ‘আদালত’ খ্যাত এই অভিনেতা।

রনিত জানান, ‘জান তেরে নাম’ সুপার হিট হয়। আজকালকার দিনের ১০০ কোটি টাকার ছবি। প্রথম ছবি এই স্তরের ছিল। তারপর আচমকাই ৬ মাস কোনও কাজ পাইনি। বেশ কিছু ছোটখাটো কাজ করেছিলাম সেই সময়। প্রায় ৩ বছর ধরে সেগুলোই করে গিয়েছি। ৯৬ সাল পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘প্রায় বছর চারেক আমি বাড়িতে বসে ছিলাম। আমার একটা ছোট গাড়ি ছিল কিন্তু পেট্রল ভরার টাকা ছিল না। বাড়ি পর্যন্ত হেঁটে যেতাম। সেখানে গিয়েই খেতাম। সিলভার জুবিলি ফিল্মে কাজ করার পরও আমার কাছে কোনও টাকা ছিল না।

আমি কিন্তু মেরে ফেলিনি নিজেকে। আমি কাউকে বিচার করছি না। প্রত্যেকে জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হয় কখনও না কখনও। কিন্তু ভেঙে পড়িনি।’ আর ভেঙে পড়েননি বলেই তিনি একসময়ে ‘উড়ান’, ‘আগলি’-র মতো ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছেন ফিল্ম-বোদ্ধাদের।

তিনি বলেছেন, আমি ঠিক লোকের কাছে ঘুরে তৈলমর্দন করে কাজ করতে বা চাইতে পারি না। স্বাভাবিক ভাবেই আমাকে অন্যদের থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। সেভাবেই আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখি সবসময়। এরপরও দেখেছি আমারও কিছু ভক্ত, ফ্যান আছেন। তখন মনে হয়েছে, আমি ভুল করিনি।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর

ভিডিও

Baruipur Incident News |
Baruipur Incident News |
Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget