এক্সপ্লোর

Pan Masala Advertisement: ৫ টাকার প্যাকেটে কেশর থাকা কি সম্ভব? পানমশলা বিজ্ঞাপন নিয়ে আইনি বিপাকে সলমন খান

Salman Khan: রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র সিনিয়র নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি।

মুম্বই: ফের আইনি বিপাকে বলিউড অভিনেতা সলমন খান। এবার পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর দরুণ। সলমন যে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, তা বিভ্রান্তিকর বলে ক্রেতা সুরক্ষা আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র এক সিনিয়র নেতা। (Pan Masala Advertisement)

রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র সিনিয়র নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি। ওই ধরনের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। আর তার পরই সলমনকে নোটিস ধরিয়েছে কোটা ক্রেতা সুরক্ষা আদালত। তাঁকে জবাব দিতে বলা হয়েছে। (Salman Khan)

সলমন যে সংস্থার পানমশলার বিজ্ঞাপন করেন, তা রাজশ্রী পান মশলার তৈরি বলে দাবি করা হয়েছে অভিযোগে। বলা হয়েছে, সলমন ওই পানমশলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ওই সংস্থার হয়ে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন করছেন তিনি, প্রচার করছেন, কেশর মেশানো এলাত, কেশর মেশানো পানমশলাই বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপনের ওই দাবি নিয়েই আপত্তি তুলেছেন অভিযোগকারী। তাঁর যুক্তি, বাজারে কেশরের দাম আকাশছোঁয়া। এক কেজিরই দাম ৪ লক্ষ টাকা। তাই যুক্তি দিয়ে দেখলেই বোঝা যাবে, ৫ টাকার পানমশলার প্যাকেটে কেশর থাকা সম্ভব নয়। অর্থাৎ বিজ্ঞাপনের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যাতে মানুষ পানমশলা কিনে খান। অথচ পানমশলা থেকে ক্যান্সার ছড়াচ্ছে।

অভিযোগকারী সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ওই সংস্থা এবং সলমন খানের দাবি, ওই জিনিসের মধ্যে নাকি কেশর আছে। যুবসমাজকে তা কিনে খেতে উৎসাহিত করছেন। কোটা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছি। শুনানির জন্য নোটিস গিয়েছে। অন্য দেশের তারকা, অভিনেতারা কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন পর্যন্ত করেন না। কিন্তু এঁরা তামাক, পানমশলার বিজ্ঞাপন করছেন। ওঁদের বলব, যুবসমাজকে ভুল বার্তা দেবেন না। মুখের ক্যান্সারে অন্যতম কারণ কিন্তু পানমশলা।” আগামী ২৭ নভেম্বর কোটা ক্রেতা সুরক্ষা আদালেত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সংশ্লিষ্ট সংস্থা এবং অভিনেতা, দুই পক্ষের থেকেই জবাব চেয়েছে আদালত।

পানমশলার বিজ্ঞাপন নিয়ে এর আগেও বিপাকে পড়তে হয়েছে বলিউড তারকাদের। শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগণদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে। এমনকি হলিউড তারকা পিয়ার্স ব্রসননও সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে। সেই তালিকায় নয়া সংযোজন সলমন খান।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget