এক্সপ্লোর

Satyam Bhattacharyya: 'রক্তবীজ'-এর শ্যুটিং ফ্লোরেই 'রাজা বাহাদুর'-এর জন্মদিন পালন, প্রকাশ্যে ভিডিও

Satyam Bhattacharyya Birthday: মার্চ মাসের ১৫ তারিখ থেকে শ্যুটিং শুরু হয়েছে 'উইন্ডোজ'-এর নতুন ছবি 'রক্তবীজ'-এর। ছবিতে অভিনয় করছেন সত্যমও। সেখানেই জন্মদিন পালন হল অভিনেতার।

কলকাতা: ১৭ মার্চ, জন্মদিন পালন করলেন বড়পর্দার 'রাজা বাহাদুর'। যদিও ছিলেন শ্যুটিংয়ের (shooting) মাঝে। ফলে সেখানেই কেক কেটে জন্মদিন উদযাপন হল বাংলা সিনেদুনিয়ার নতুন 'হার্টথ্রব', অভিনেতা সত্যম ভট্টাচার্যের (Satyam Bhattacharyya)। 'বল্লভপুরের রূপকথা'র (Ballabhpurer Roopkatha) পর আগামী ছবির কাজে ব্যস্ত সত্যম। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows) তরফে শেয়ার করা হল তাঁর জন্মদিন উদযাপনের ছবি।

সেটে কেক কেটে সত্যমের জন্মদিন পালন

তিনি অভিনেতা। মঞ্চ, ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দাতেও তাঁর নিপুণ অভিনয় দক্ষতা দর্শকের মন কেড়েছে। তিনি বল্লভপুরের 'রাজা বাহাদুর'। ১৭ মার্চ জন্মদিনটাও নিজের পছন্দের কাজের মধ্যে দিয়ে অতিবাহিত করলেন সত্যম ভট্টাচার্য। 

মার্চ মাসের ১৫ তারিখ থেকে শ্যুটিং শুরু হয়েছে 'উইন্ডোজ'-এর নতুন ছবি 'রক্তবীজ'-এর। ছবিতে অভিনয় করছেন সত্যমও। সেখানেই জন্মদিন পালন হল অভিনেতার। প্রযোজনা সংস্থার তরফে পোস্ট করা হয়েছে কেক কাটার ভিডিও। তাঁর দুই পাশে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল ছবির পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়কে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

প্রসঙ্গত, নতুন এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), অনুসূয়া মজুমদার (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি জবা ফুলের ছবি। তাতে আগুন জ্বলছে। আগেই জানা গিয়েছিল, এই ছবি থ্রিলার ঘরানার। 

আরও পড়ুন: Watch: দিল্লিতে রাম চরণ ও চিরঞ্জীবীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের, প্রকাশ্যে ভিডিও

কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির। অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করবে উইন্ডোজ-এর সঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget