এক্সপ্লোর
প্রয়াত অভিনেতা শম্ভু ভট্টাচার্য

কলকাতা: সুপ্রিয়া দেবীর মৃত্যুর দিনেই প্রয়াত তাঁর এক সময়ের সহ অভিনেতা শম্ভু ভট্টাচার্য। গতকাল সন্ধে ৭.৩০টা নাগাদ বাগবাজারের একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বর্ষীয়াণ এই অভিনেতা এ মাসেই ৮৩ বছরে পা দিয়েছিলেন। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে জানিয়েছে তাঁর পরিবার। একসময় বাংলা ছবির দাপুটে খলনায়ক ছিলেন শম্ভুবাবু। সন্ন্যাসী রাজা, অমানুষ, চারমূর্তি, গুপী বাঘা ফিরে এল সহ অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ অভিনয় ২০০৩ সালে চুড়িওয়ালা ছবিতে।
Before You Go
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা




















