এক্সপ্লোর

বলিউডে ইন্দ্রপতন! দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী

মুম্বই: প্রয়াত শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর ও ছোট মেয়ে খুসী। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কপূর, শত্রুঘ্ন সিনহা, এ আর রহমন, প্রিয়ঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখ, সুস্মিতা সেন, জ্যাকলিন ফারনান্ডেজ সহ বহু বলিউড তারকা। শ্রীদেবীর জন্ম ১৩ অগস্ট ১৯৬৩। ১২৫টিরও বেশী হিন্দী ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮০ ও ৯০ এর দশকের বলিউড দাপিয়েছেন হাওয়া হাওয়ায়ী গার্ল। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৫-এ জুলি ছবিতে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়। এরপর ১৯৭৮-এ সোলয়াঁ সাওয়ান ছবিতে বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তার শেষ মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘মম’। ২০১৩ সালে অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা সদমা, মিস্টার ইন্ডিয়া, হিম্মতওয়ালা, চাঁদনি, নাগিনা, চালবাজ, লমহে, খুদাগওয়া। অন্তিম সত্কারের জন্য প্রয়াত অভিনেত্রীর দেহ মুম্বইতে নিয়ে আসা হবে। আন্ধেরিতে তাঁর বাড়ির সামনে রাত থেকেই সমবেত হয়েছেন অগনিত গুণমুগ্ধ। শোকাহত অনুরাগীদের অনেকেই বলছেন, শ্রীদেবী যে নেই, তা এখনও যেন বিশ্বাসই হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget