এক্সপ্লোর

বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত মামলায় ইয়ামি গৌতমকে তলব ইডির!

বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত মামলায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! চলতি মাসের আগামী ৭ তারিখ ইডি দফতরে বয়ান রেকর্ড করতে যাওয়ার কথা ইয়ামি গৌতমের।

মুম্বই: বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত মামলায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! চলতি মাসের আগামী ৭ তারিখ ইডি দফতরে বয়ান রেকর্ড করতে যাওয়ার কথা ইয়ামি গৌতমের। অভিনেত্রীর তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইয়ামিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে।

সদ্যই বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন ইয়ামি গৌতম। 'উরি' ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন 'ভিকি ডোনার' ছবির নায়িকা। সোশ্যাল মিডিয়া নিজেই এই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বিয়ের পরেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেত্রী। অর্থনৈতিক অনিয়মের তদন্তকারী সংস্থা ইডি ইয়ামিকে আগামী ৭ তারিখ মুম্বইয়ে দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশি মুদ্রা সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে।

গত ৪ জুন সোশ্যাল মিডিয়ায় মেরুন বেনারসীতে নিজের ছবি শেয়ার করেছিলেন ইয়ামি। ঝলমলে হাসিতে ভরে তাঁর মুখ। পাশেই বরের বেশে আদিত্য ধর। ইয়ামি লিখেছিলেন, ‘তোমার আলোয় আমি শিখেছি ভালোবাসা কাকে বলে’।  এরপর লম্বা একটি যৌথ বিবৃতিতে নবদম্পতি লিখেছেন, ‘আমাদের পরিবারের আর্শীবাদ নিয়ে আজ একেবারে ব্যক্তিগত একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা খুব ব্যক্তিগত মানুষ, এই খুশির দিনটা আমাদের কাছের মানুষজনের সঙ্গেই ভাগ করে নিলাম। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সকলের ভালোবাসা, আর্শীবাদ ও শুভেচ্ছা একান্ত কাম্য’।

ইয়ামির পোস্টে উপচে পড়েছিল ভালোবাসা ও শুভেচ্ছা। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।  জ্যাকলিন ফার্নান্ডেজ, বিক্রান্ত মেসি, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ানরা শুভেচ্ছা জানিয়েছেন মিষ্টি ইয়ামিকে।

আদিত্য ধর পরিচালক ও লেখক। বিভিন্ন সুপারহিট ছবির গানের নেপথ্যে ছিলেন আদিত্যই। গানের কথা লেখেন তিনি। হাল-এ দিল, কবুল এক্সপ্রেস, ওয়ান টু থ্রি-র মত ছবিতে গান লিখেছেন তিনি। ২০০৮ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আদিত্য। আক্রোশ ও তেজ ছবিদুটির ডায়লগ ও লিখেছেন তিনি। ২০১৯ সালে তাঁর পরিচালিত 'উরি' ছবিটি জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। ২০১৬ সালের উরির ঘটনাকে নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। সম্ভবত এই ছবি থেকেই শুরু হয় ইয়ামি-আদিত্যর প্রেমও। সেই প্রেমই আজ পরিণতি পেয়েছিল লাল বেনারসি ও সাদা পাঞ্জাবিতে।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget