এক্সপ্লোর

Aindrila Sharma Cancer: ‘লড়াই শুরু’ ঐন্দ্রিলার

সাদা বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী ঐন্দিলা শর্মা। কয়েক মূহূর্তেই রেকর্ড ভিউ সেটির। কিন্তু এই ভিডিও কোনও ফটোশ্যুট বা সিনেমার শ্যুটিংয়ের নয়, হাসপাতালের বেডের। দিল্লির অ্যাপলো হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিও করে ঐন্দ্রিলা জানালেন, ক্যানসারে আক্রান্ত তিনি।

কলকাতা: সাদা বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী ঐন্দিলা শর্মা। কয়েক মূহূর্তেই রেকর্ড ভিউ সেটির। কিন্তু এই ভিডিও কোনও ফটোশ্যুট বা সিনেমার শ্যুটিংয়ের নয়, হাসপাতালের বেডের। দিল্লির অ্যাপলো হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিও করে ঐন্দ্রিলা জানালেন, ক্যানসারে আক্রান্ত তিনি।

‘জিয়নকাঠি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন ঐন্দ্রিলা। তবে এই রোগ হঠাৎ নয়, ঐন্দ্রিলার শরীরে এর আগেও থাবা বসিয়েছিল ক্যানসার। শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসাক পর সুস্থ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। তারপর ফের কাজে ফেরা। চুটিয়ে চলছিল তাঁর অভিনয় জীবন। কিন্তু হঠাৎ ছন্দপতন। ফের ক্যানসার ফিরে এসেছে ঐন্দ্রিলার শরীরে। তবে, এইবার শিরদাঁড়ায় নয়, ফুসফুসে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। নিজের রোগের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। আজ নিজের আরও একটি ছবি শেয়ার করেন তিনি। লম্বা চুল এলিয়ে মোবাইল হাতে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, ‘লড়াই শুরু’।

ঐন্দ্রিলাকে সাহস যোগাতে শনিবার রাজধানীতে পৌঁছে গিয়েছেন ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। হাসপাতালে গিয়ে তিনি শেয়ার করেছেন সেলফিও। ক্যাপশানে লেখা, ‘আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলার সাথে’।  অভিনয়ের সূত্রেই আলাপ হয় সব্যসাচী আর ঐন্দ্রিলার। তারপর বন্ধুত্ব। তিনি জানান, কাঁধের ব্যথায় ভুগছিলেন ঐন্দ্রিলা। বাড়ির লোকেরা দেরি না করে তাঁকে নিয়ে আসে দিল্লির হাসপাতালে। সেখানেই পরীক্ষা করে জানা যায় ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

ঐন্দ্রিলার ভিডিও বা ছবিতর কমেন্টে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। সবাই সুস্থতা কামনা করেছেন তাঁর।

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। দীর্ঘ চিকিৎসার পর আপাতত সুস্থ তিনি। ফিরে এসেছেন কাজে। বিভিন্ন জায়গায় ক্যানসার সচেতনতামূলক প্রচারের কাজেও এখন অগ্রণী সোনালী বেন্দ্রে। অনুরাগীরা চান ঐন্দ্রিলা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সোনালীর মতোই।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget