এক্সপ্লোর

'নাটক শুরু হয়েছে', টিকা নিতে গিয়ে অঙ্কিতার হাবভাবে বিরক্ত নেটিজেনরা

ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। সবাইকে আর্জি জানালেন ভ্যাকসিন নিয়ে নেওয়ারও। কিন্তু ফল হল উল্টো। অঙ্কিতার হাবভাব দেখে বেজায় চটলেন নেটিজেনরা। অনেকে তো আবার কমেন্টবক্সে লিখেই দিলেন, 'নাটক করছেন!'

মুম্বই: ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। সবাইকে আর্জি জানালেন ভ্যাকসিন নিয়ে নেওয়ারও। কিন্তু ফল হল উল্টো। অঙ্কিতার হাবভাব দেখে বেজায় চটলেন নেটিজেনরা। অনেকে তো আবার কমেন্টবক্সে লিখেই দিলেন, 'নাটক করছেন!'

ভিডিও প্রথমেই দেখা যাচ্ছে, ভ্যাকসিন নিতে কোনও এক ক্লিনিকে হাজির হয়েছেন অঙ্কিতা। একজন নার্স তাঁকে বোঝাবার চেষ্টা করছেন। আর ভিডিওতে দেখা যাচ্ছে বেজায় ভয় পেয়েছেন অঙ্কিতা। কখনও হাসছেন, কখনও আবার গ্লাভস পড়া হাত দিয়েই চোখমুখ ঢাকছেন। অবশেষে ভ্যাকসিন নেওয়ার সময় রীতিমতো ঠাকুরের নাম করলেন অঙ্কিতা। ভ্যাকসিন নেওয়া শেষে ওই নার্সকে ধন্যবাদও জানান অভিনেত্রী। গোটা ভিডিওটিই তিনি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেই সঙ্গে ক্যাপশানে লিখেছেন, 'আমি আমার টিকা নিলাম। আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন।'

অঙ্কিতার এই ভিডিও দেখে অনেকে তাঁর প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, 'আর কত নাটক করবেন!' অপর একজন মন্তব্য করেছেন, 'নাটক করা তোমার থেকে শিখতে হয়।' অনেকে আবার লিখেছেন, 'গ্লাভস পরা হাত চোখে দেওয়া উচিত নয়।'

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকেই লাইমলাইটে থাকেন অঙ্কিতা। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা নায়কের মৃত্যুর জন্য সরাসরি দোষারোপ করেছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যান অঙ্কিতা। তাঁর বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিকি ও অঙ্কিতার একটি নাচও। ৩ বছরের সম্পর্ক উদযাপন করতে দেখা যায় তাঁদের।

এর আগে খুশির ছবি শেয়ার করার জন্য অঙ্কিতাকে সুশান্ত ভক্তদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অনেকবার। অনেকেই বলেছিলেন সুশান্তকে একেবারেই ভুলে গিয়ে খুশি আছেন অঙ্কিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কমেন্টের সংখ্যা কমেছে। কিন্তু ছন্দপতন ঘটল ভ্যাকসিন নেওয়ার এই ভিডিওতে।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget