এক্সপ্লোর

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

Avika Gor: এখন কেমন আছেন অবিকা গোর? জানালেন স্বামী মিলিন্দ চাঁদওয়ানি।

মুম্বই: ডেঙ্গিতে আক্রান্ত হলেন অভিনেত্রী অবিকা গোর। অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি হল তাঁকে। গত পাঁচ দিন ধরে তাঁর জ্বর ছিল বলে জানা গিয়েছে। পরীক্ষা করালে ডেঙ্গি ধরা পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। স্বামী মিলিন্দ চাঁদওয়ানি জানিয়েছেন, জ্বর গায়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন অবিকা। অনুরাগীদের তিনি  প্রার্থনা করতে বলেছেন, যাতে অবিকা দ্রুত সেরে ওঠেন। (Avika Gor)

'বালিকা বধূ' খ্য়াত অবিকার অসুস্থতার কথা সকলকে জানিয়েছেন মিলিন্দই। ভিডিওো বার্তায় তিনি বলেন, "গত রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অবিকাকে। গত পাঁচ দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল ওর। আর ওই পাঁচ দিন ও কী করছিল? একটি প্রজেক্টের জন্য শ্যুটিং করতে গিয়েছিল, যা বেশ কিছুদিন ধরে আটকে ছিল। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েই অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছে। এত ভাল কাজ করেছে যে দু'দিন ধরে কাজ চলার কথা থাকলেও, একদিনেই শ্যুটিং মিটে গিয়েছে।" (Avika Gor Hospitalised)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milind Chandwani (@milindchandwani)

আরও পড়ুন: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

মিলিন্দ জানিয়েছেন, শ্যুটিংয়ের পর দু'দিনের ব্রেক ছিল। কিন্তু পরদিন বিছানা ছেড়ে নামতেই পারেননি অবিকা। নড়াচড়া করতে পারছিলেন না তিনি। এমনকি খেতেও পারছিলেন না। তার পরও কিছু কাজের প্রতিশ্রুতি রক্ষা করতে দিল্লি যাওয়ার কথা ছিল। ওই জ্বর গায়েই দিল্লি রওনা দেন। জ্বর নিয়েই একটি বিজ্ঞাপনের শ্যুটিং সারেন তিনি। যাওয়ার আগে টেস্ট করিয়েছিলেন অবিকা। মুম্বই ফিরে আসার পর রিপোর্ট হাতে পান। তাতেই দেখা যায় ডেঙ্গি হয়েছে তাঁর। 

তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অবিকা কথা কানে তোলেননি বলে দাবি মিলিন্দের। তাঁর কথায়, " আমি বুঝিয়েছিলাম প্রযোজকরা নিশ্চয়ই বুঝবেন। ও খালি বলছিল, 'অনেক ক্ষতি হয়ে যাবে। সময় নষ্ট হবে। অর্থক্ষয়ও হবে বেশ।  আমি তা হতে দিতে পারি না। যতটা সম্ভব করব'।" অবিকার প্রশংসাও করেন মিলিন্দ। বলেন, "নিজের কাজের প্রতি এত নিবেদিত হতে পারে কেউ, তা আগে বুঝতে পারিনি। নিজের কাজের প্রতি ওর যে শ্রদ্ধা, মানুষের সময়কে যতটা মূল্য় দেয়, মনে হয় না ইন্ডাস্ট্রির আর কেউ এমনটা করে। সকলকে অনুরোধ, ওর জন্য প্রার্থবা করুন। অবিকা, তোমাকে নিয়ে গর্ব বোধ করি।"

আরও পড়ুন: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

অবিকার টিমের একজন জানিয়েছেন, দিল্লিতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দাঁড়িয়ে থাকার জোরও পাচ্ছিলেন না অবিকা। তার পরও শ্যুটিং সারেন। কিছু খেতে পারছিলেন না। শুধু ORS চলছিল। 

'বালিকা বধূ' সিরিয়ালের দরুণ ছোট্ট বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অবিকা। তার পরও একের পর এক সিরিয়াল এবং ছবিতে অভিনয় করেছেন। রিয়্যালিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। কাজের সূত্রেই মিলিন্দের সঙ্গে আলাপ তাঁর। ২০২০ সালে সম্পর্কে সিলমোহর দেন তিনি। প্রায় পাঁচ বছরের প্রেমপর্বের পর ২০২৫ সালের জুন মাসে বাগদান সারেন। ওই বছরই সেপ্টেম্বর মাসে রিয়্যালিটি শো 'পতি পত্নী অউর পঙ্গা'রসেটে বিয়ে সারেন অবিকা এবং মিলিন্দ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget