এক্সপ্লোর

Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

Longest Hair in the World: লম্বা চুলের জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল। রেকর্ড গড়লেন রেণু ধরিয়াল।

নয়াদিল্লি: লম্বা চুলের জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধরিয়াল। তাঁর চুলের দৈর্ঘ্য ৮ ফুট ১০ ইঞ্চি। চলতি বছরের এপ্রিল মাসেই তাঁর চুলের মাপ নেওয়া হয়ে গিয়েছিল। তবে সেই সময় রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৩ ইঞ্চি। এবার তাঁকে ছাপিয়ে গেলেন রেণু। (Longest Hair in the World)

উত্তরাখণ্ডের হলদওয়ানির বাসিন্দা রেণু। পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোর উচ্চতা ৮ ফুট ১১.১ ইঞ্চি। অর্থাৎ রেণুর চুলের দৈর্ঘ্য তাঁর প্রায় সমান সমান। অন্য দিকে, ভারতের পেশাদার কুস্তিগীর ‘দ্য গ্রেট খলী’র উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। রেণুর চুলের দৈর্ঘ্য খলীর উচ্চতার চেয়েও বেশি। (Guinness World Records)

তবে গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম তুলতে কম ঝক্কি পোহাতে হয়নি রেণুকে। প্রায় এক দশক ধরে চুল কাটেননি তিনি। পেশায় ইউটিউবার রেণু জানিয়েছেন, ২০১৫ সাল থেকে চুল কাটা বন্ধ করে দিয়েছেন। ইউটিউবে অনুগামীদের ত্বক এবং চুলের পরিচর্যার টোটকা দিয়ে তাকেন রেণু। রাসায়নিক যুক্ত পণ্যের পরিবর্তে প্রাকৃতিক উপাদানে কেশচর্চায় বিশ্বাসী তিনি। 

আরও পড়ুন: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর রেণু সংবাদমাধ্যমে বলেন, “২০১৫ সাল থেকে চুল বড় করে আসছি আমি। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুল সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। লম্বা চুল আমাদের ঐতিহ্যেরও প্রতীক। তাই চুল বড় করতে অনুপ্রাণিত হয়েছিলাম। ২০১৮ সাল থেকে চুল কাটিনি আমি।”

গিনেস ওয়র্ল্ড রেকর্ডসের তরফে রেণুর চুলের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধুমাত্র লম্বাই নয়, রেণুর চুল বেশ ঘনও। চুল রুক্ষ্ম নয় মোটেই। কী করে চুল সামলান রেণু? তিনি জানিয়েছেন, চওড়া বিনুনি করে রাখেন অধিকাংশ সময়ই। তবে চুলের যত্নে সময় ব্যয় হয় যেমন, তেমনই ধৈর্যের পরীক্ষাও দিতে হয় বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে

রেণু জানিয়েছেন, তিনি রাসায়নিক যুক্ত শ্যাম্পু এবং অন্য সামগ্রী ব্যবহার করেন না একেবারেই। বাড়িতেই চুল ধোয়ার উপকরণ তৈরি করেন। তবে আলেকালে একদিন বা দু’দিন নয়। নিয়মিত চুলের যত্ন নিতে হবে বলে জানিয়েছেন তিনি। নেটিজেনদের অনেকেই রেণুকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ আবার জানিয়েছেন, গ্রামেগঞ্জে এমন লম্বা চুল অনেকেরই রয়েছে। তাঁদের খবর অন্যদের কাছে পৌঁছয় না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget