এক্সপ্লোর

AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

AI Creates New Viruses: প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এবার কৃত্রিম ভাবে ভাইরাস তৈরি করল AI. উপকারে লাগবে, নাকি বাড়বে অপব্যবহার?

নয়াদিল্লি: ভবিষ্যতে AI মানুষকে ছাপিয়ে যাবে বলে বহু আগেই ভবিষ্যদ্বাণী হয়েছে। তবে এবার প্রকৃতিকেই ছাপিয়ে গেল AI. কারণ AI-এর সাহায্য়ে নতুন ভাইরাস তৈরি করলেন বিজ্ঞানীরা। একটি বা দু’টি নয়, একেবারে ১৬টি নতুন ভাইরাস তৈরি করা হল। এর ফলে আগামী দিনে চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ঘটবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে ভুল হাতে পড়লে AI থেকে বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞদের একাংশ। (AI Creates New Viruses)

Science জার্নালে যে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, তাতেই AI-এর সাহায্য়ে ১৬টি নতুন ভাইরাস তৈরির কথা উঠে এসেছে। পৃথিবীর বুকে এতদিন ওই সব ভাইরাসের কোনও অস্তিত্বই ছিল না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, MIT-র ব্রড ইনস্টিটিউট এবং হার্ভার্ডের বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করেছেন। (AI Created Viruses)

আরও পড়ুন: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে

গোটা প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, AI ব্যবহার করে হাজার হাজার জিনোম তৈরির কাজে নেমেছিলেন তাঁরা।  সেই কাজে প্রকৃতি থেকে প্রাপ্ত Phage, অর্থাৎ ব্যাকটিরিয়াকে সংক্রমিত করে তোলা এক ধরনের ভাইরাসকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিক ভাবে প্রায় ৩০০ জিনোম সংশ্লেষণ করেন বিজ্ঞানীরা। গবেষণাগারে সেগুলির উপর পরীক্ষা নিরীক্ষা চলে। আর তাতেই ১৬টি কর্মক্ষম ভাইরাসের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাকৃতিক ভাবে সৃষ্ট ভাইরাসের তুলনায় কৃত্রিম ভাবে তৈরি ভাইরাসের মিশ্রণ E.coli ব্যাকটিরিয়া ধ্বংসে অধিকতর কার্যকর। হাতেনাতে তার প্রমাণ মিলেছে।

গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘পরিচালিত বিবর্তন এবং যৌক্তিক প্রকৌশলের ক্ষেত্রকে আরও প্রসারিত করতে পারে কৃত্রিম জিনোমিক্স। দ্রুত চরিত্র বদলকারী রোগজীবাণুর বিরুদ্ধে অভিযোজনে সক্ষম এবং দীর্ঘস্থায়ী ফেজ থেরাপির পথকে প্রশস্ত করে যেমন, তেমনই আরও বৃহত্তর এবং জটিল জিনোমের কোড তৈরির পথ দেখায়’। ইউনিভার্সিটি অফ টরন্টোর এবং টরন্টো জেনারেল হসপিটালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আইজ়্যাক বোগোচ Al Jazeera-কে জানান, এই গবেষণা একই সঙ্গে আশা এবং উদ্বেগ জাগায়। 

আরও পড়ুন: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?

আইজ়্যাকের কথায়, “AI দিয়ে তৈরি ভাইরাসের সাহায্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী সংক্রমণের মোকাবিলার পথ খুলে যেতে পারে ঠিকই। কিন্তু একই সঙ্গে AI-এর সাহায্য়ে কার্যকর ভাইরাস তৈরি করা গেলে, তা জৈব-নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্ষতিকর রোগজীবাণু তৈরিতে অপব্যবহার হতে পারে এর। তাই এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে কড়া বিধিনিষেধ, তদারকি এবং কঠোর নিরাপত্তা জরুরি।”

এই উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। কারণ অতি সম্প্রতিই ব্রিটেনের সরকারি পরিচালিত AI নজরদারি সংস্থা জানিয়েছে, Anthropic এবং OpenAI-এর কিছু অত্যাধুনিক মডেল অনুমোদন ছাড়াই, স্বয়ংক্রিয় ভাবে ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়। ব্যক্তি বিশেষ এবং কিছু প্রতিষ্ঠানের সেগুলি সক্রিয় হয়ে ওঠে। AI Security Institute জানিয়েছে, Anthropic-এর Claude Mythos 5 অন্যের পরিচয় ভাঁড়িয়ে ভুয়ো প্রোফাইল তৈরি করে ওপেন সোর্স প্রজেক্টে ক্ষতিকর কোড ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গত মাসে এ নিয়ে OpenAI এবং Anthropic-ও বিপদের ইঙ্গিত দিয়েছিল। তারা জানিয়েছিল, কোনও রকম নির্দেশ, অনুমোদন ছাড়াই তাদের কিছু মজেল অনলাইন হ্যাকিংয়ে নেমেছিল। 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে AI নিয়ে ততটা মাথা না ঘামালেও, দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বিধিনিষেধ কঠোর করেছেন। জুন মাসে যে নির্দেশিকায় স্বাক্ষর করেন ট্রাম্প, তাতে বলা হয়েছে, অত্যাধুনিক কোনও AI মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক ভাবে সেগুলি মূল্যায়ন করে দেখতে হবে। সেই মতো গড়ে তুলতে হবে পরিকাঠামো। যদিও সেই পদ্ধতির মাপকাঠি কী হবে, তা প্রকাশ করা হয়নি, যা সমালোচিত হয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
Advertisement

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget