এক্সপ্লোর

Debashree Roy Update: 'সর্বজয়া ঘরোয়া হলেও, দেবশ্রী রায় চ্যালেঞ্জ নিতে নম্বর ওয়ান'

জি বাংলার নতুন ধারাবাহিক সর্বজয়ার হাত ধরে দর্শক আবার ফিরে পাচ্ছেন অভিনেত্রী দেবশ্রীকে। পর্দায় ফেরার জন্য সর্বজয়ার চরিত্র বেছে নেওয়ার পিছনে কী লুকিয়ে রয়েছে কোনও গল্প?

কলকাতা: ১০ বছর পর লাইসট, ক্যামেরা, অ্যাকশান শুনছেন তিনি। জীবনে ফিরে এসেছে শ্যুটিং ফ্লোর, অভিনয়ের ব্যস্ততা। রাজনীতির জন্য এতদিন অভিনয় থেকে দূরে সরে থাকাকে 'নিজের ভুল' বলে মনে হয় এখন! তিনি দেবশ্রী রায়। জি বাংলার নতুন ধারাবাহিক সর্বজয়ার হাত ধরে দর্শক আবার ফিরে পাচ্ছেন অভিনেত্রী দেবশ্রীকে। পর্দায় ফেরার জন্য সর্বজয়ার চরিত্র বেছে নেওয়ার পিছনে কী লুকিয়ে রয়েছে কোনও গল্প? 'রুমকি-ঝুমকি' জুটি থেকে দেবশ্রী রায় হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল? প্রত্যাবর্তনের আগে প্রত্যাবর্তনের গল্প শোনালেন পর্দার 'সর্বজয়া'।

রুপোলি পর্দার জনপ্রিয় নায়িকা, প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করা দেবশ্রীর বিনোদন জগতে আসার প্রথম ধাপ ছিল মঞ্চ। বরং অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর। ভেবেছিলেন, নায়িকা অথবা গায়িকা হবেন। দেবশ্রী বলছেন, 'আমি সঙ্গীতশিল্পী না হলে নৃত্যশিল্পী হতাম। একইসঙ্গে একজন সঙ্গীতশিল্পীও হতাম। আমার পরিবারটাও গান বাজনার পরিবার। মায়ের স্বপ্ন ছিল, প্রত্যেক ছেলেমেয়েকে এমনভাবে তৈরি করবেন তাঁরা যেন ভবিষ্যতে খ্যাতি অর্জন করে। সবাই জানে, আমরা রুমকি-ঝুমকি দুই বোনের নামেই বিখ্যাত ছিলাম। এমন কোনও বড় জলসা সেসময় ছিল না যে আমাদের ছাড়া হয়েছে। অনেক বড় শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করেছি। অনেক সময় যখন ঘরোয়া আড্ডায় গান ধরি, অনেকে প্রশ্ন করে আমি গান শিখি কি না? তাঁদের বলি, আমি কখনও গান শিখিনি। কিন্তু খুব মন থেকে গানটা গাই। শুনে তাঁরা বলেন, মনেই হয় না যে আমি চর্চার মধ্যে নেই।'

দেবশ্রী রায় একসময়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেত্রী, কিন্তু পর্দায় ফেরার জন্য একজন গৃহবধূর চরিত্র বেছে নিলেন কেন? কোথায় মিল, অমিল ই বা কোথায়? পর্দায় 'সর্বজয়া' বলছেন, 'যখন সর্বজয়ার গল্পটা শুনেছিলাম, মনে হয়েছিল চরিত্রটা একটা ঝর্ণার মত। সে নিজের আনন্দে চলে। সবাইকে যে আপন করে নিতে পারে। কিন্তু সর্বজয়ার সঙ্গে দেবশ্রী রায়ের কিছু কিছু অমিলও আছে। দেবশ্রী রায় কিন্তু চ্যালেঞ্জ নিতে নম্বর ওয়ান। কেউ যদি কিছু বলে, দেবশ্রী রায় সেটা করে দেখাবে। অন্যদিকে সর্বজয়া একেবারে ঘরোয়া। তবে দেবশ্রী রায়ও ঘরোয়া। সর্বজয়ার মত দেবশ্রী রায়ও দায়িত্ব নেয়। কিন্তু সেটা অন্যভাবে।'

শ্যুটিং করতে গিয়ে যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, বিপদের সম্মুখীনও হতে হয়েছে। একবার শ্যুটিং চলছিল পাগলাঝোরায়। খাদের ধারে একটি নাচ করার কথা দেবশ্রীর। অভিনেত্রী বলছেন, 'খাদের এমন একটা ধারে আমায় নাচতে হবে, যেখান থেকে একবার পা ফসকালেই খাদে। সেদিন মনে হয়েছিল, এমন একটা পেশাকে বেছেছি, সেখানে যখন খুশি যা খুশি হতে পারে। মনের জোর নিয়ে সেই শটটা দিয়েছিলাম। একবারেই ওকে হয়েছিল শটটা। সেদিন মনে হয়েছিল, ভবিষ্যতে এমন অনেক শট দিতে হতে পারে। অভিনেত্রী হিসাবে আমায় সেই দায়িত্ব পালন করতে হবে।' 

আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে 'সর্বজয়া'। পর্দায় ফিরলেও দেবশ্রীর আফশোস, 'রাজনৈতিক কাজ ও এনজিওর কাজ সামলাতে গিয়ে গত ১০ বছর অভিনয়ের দিকে মন দিতে পারিনি। দূরে সরে এসেছিলাম।' ফিরে আসার কারণ? হাসতে হাসতে দেবশ্রীর উত্তর, 'আমার অগণিত অনুরাগী। তাঁরা আমায় প্রশ্ন করেন কবে আপনার অভিনয় দেখতে পাব আবার। তাঁদের জন্যই পর্দায় ফেরা।'

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget