এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি পোস্ট করে ঝড় তুললেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 25 Sep 2017 09:56 PM (IST)
1/10

দেবলীনার মতে, যদি কোনও জিনিস পছন্দ না হয়, তাহলে তা পিছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। কাউকে ট্রোল করে লাভ নেই। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
2/10

নতুন ফটোশ্যুটে দেবলীনাকে দারুন আকর্ষণীয় দেখাচ্ছে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে দেবলীনা জানান, তিনি এই ফটোশ্যুটের জন্য কোনও আগাম প্রস্তুতি নেননি। তাঁর দাবি, তিনি আচমকাই ভাবেন ফটোশ্যুটে চলে যাবেন। সেখানেই ঠিক করবেন। যেমন ভাবা তেমন কাজ। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
3/10

সম্প্রতি, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে ধূমপানরত অবস্থায় রণবীর কপূরের সঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশিত হতেই বহু লোক সোশ্যাল মিডিয়ায় মাহিরাকে আক্রমণ করেন। এপ্রসঙ্গে দেবলীনার জবাব, যাদের কোনও কাজ নেই, তারাই এধরনের মন্তব্য করে। অন্যের বিষয়ে নেতিবাচক আলোচনা করে। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
4/10

তিনি জানান, তাঁর পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজন সকলেই তাঁর এই সাহসী পদক্ষেপকে সমর্থন করেন। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
5/10

তাঁর এই ছবি ঘিরে মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে দেবলীনা সহাস্যে জানান, সকলের প্রতিক্রিয়া ভীষণই ইতিবাচক। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
6/10

তিনি যোগ করেন, ‘গোপী বহু’ চরিত্রের জন্য তাঁর সংস্কারী ভাবমূর্তি চাই। তাই তিনি সেরকম থাকেন। কিন্তু, ব্যক্তি দেবলীনার জন্যই এই সাহসী ফটোশ্যুট করান। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
7/10

যদিও, দেবলীনা এটা মানতে রাজি হননি যে তিনি ঘরোয়া বউয়ের ভাবমূর্তি ঝাড়তে চাইছেন। অভিনেত্রী বলেন, এই ইমেজ বদলানোর কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া, ওই রোলে আমি ভীষণ খুশি। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
8/10

জানা গিয়েছে, দেবলীনা চান ঘরোয়া বউয়ের এই ইমেজ ঝেড়ে ফেলতে। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় এধরনের বোল্ড ছবি পোস্ট করেন। কারণ অভিনেত্রী মনে করেন, এতে তাঁর বলিউড বা বড় পর্দায় প্রবেশ সহজ হবে। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
9/10

‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে সংস্কারী ঘরোয়া বধূর ভূমিকায় দেখা যায় দেবলীনাকে। কিন্তু, রিয়েল লাইফে বেশ বোল্ড এই অভিনেত্রী। প্রায় নিয়মিত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুন্দর ও সাহসী ছবি পোস্ট করে থাকেন। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
10/10

ফের একবার সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দিয়ে ঝড় তুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
Published at : 25 Sep 2017 09:56 PM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
বিনোদনের
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
বিনোদনের
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
বিনোদনের
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
বিনোদনের
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই






















