এক্সপ্লোর

Ditipriya Roy: 'ঈদের শুভেচ্ছা জানাতে মুসলিম সাজতে হবে কেন?' দিতিপ্রিয়াকে চূড়ান্ত কটাক্ষ নেটিজেনদের

Ditipriya on Eid: আজ পবিত্র ঈদ। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই আজকের দিনটির শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সেই রীতি মেনে দিতিপ্রিয়াও নিজের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর অনুরাগীদের

কলকাতা: ইতিমধ্যেই তিনি একাধিক চরিত্রে অভিনয় করে ফেলেছেন বড়পর্দা, ছোটপর্দা এমনকি ওয়েব সিরিজেও। শুধু অভিনয় করেছেন বললে ভুল হবে, দর্শকদের যথেষ্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর সেই সমস্ত চরিত্রই। কিন্তু 'রানি রাসমণি'-র জনপ্রিয়তা যেন এখনও টপকাতে পারেনি বাকি কোনও চরিত্রই। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে, বছর ঘুরলেও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এখনও যেন মানুষের মনে সেই রানি রাসমণিই। আর তাই, আজকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে দিতিপ্রিয়া নিজের একেবারে অন্যরকম লুকের যে ছবি শেয়ার করে নিয়েছেন, তাই নিয়েই আপত্তি নেটদুনিয়ার একাংশের। 

ঠিক কী বিষয়টা? আজ পবিত্র ঈদ। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই আজকের দিনটির শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। সেই রীতি মেনে দিতিপ্রিয়াও নিজের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর অনুরাগীদের। মাথায় হিজাবের মতো করে একটি ওড়না দিয়েছিলেন তিনি। সাধারণত এভাবে মাথা ঢাকার প্রচলন রয়েছে মুসলিম নারীদের। আর তাই, দিতিপ্রিয়ার এই সাজকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। 

আজ দিতিপ্রিয়ার এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী মন্তব্য করেন, 'শুভেচ্ছা জানাতে গেলেই কি মুসলিম সাজতে হবে'! অনেকে আবার লিখেছেন, 'রাসমণি ম্যাডাম, আনফলো করলাম।' এছাড়াও একাধিক কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছে দিতিপ্রিয়ার কমেন্ট বক্স। একরকম বাধ্য হয়েই নিজের কমেন্টবক্স সীমিত করে দিয়েছেন দিতিপ্রিয়া। অধিকাংশ মন্তব্যেই তাঁকে বারে বারে মনে করিয়ে দেওয়া হয়েছে তাঁর রানি রাসমণি ইমেজের কথা। 

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন পোশাক ও ছবি নিয়ে ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছে দিতিপ্রিয়াকে। এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে দিতিপ্রিয়া সাফ জানিয়েছিলেন, তিনি যতদিন ছোটপর্দায় রানি রাসমণির অভিনয় করেছিলেন, ততদিন তিনি সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও সেই চরিত্র থেকে বেরিয়ে আসতে সময় লেগেছিল তাঁর। তবে তিনি পেশায় অভিনেত্রী। তাই অভিনয়ের প্রয়োজনে বা নিজের ইচ্ছামতো পোশাক পরার মধ্যে তিনি কোনও খারাপ দেখেন না। ভবিষ্যতেও চরিত্রের প্রয়োজনে তিনি বিভিন্ন সাজপোশাক করতেই পারেন। সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া ট্রোলিং তাঁর কাছে গুরুত্বপূর্ণ হবে না। 

আরও পড়ুন: Rudranil Ghosh Exclusive: 'ময়দান'-এর জন্য যে ভালবাসা পাচ্ছি, তার জন্য টলিউডকেই কৃতজ্ঞতা জানাব: রুদ্রনীল ঘোষ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rakhi Sawant on Salman Khan: সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..
সলমনের একা থাকার পোস্ট ভাইরাল, উদ্বিগ্ন রাখী সবন্তও? বললেন..
Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget