এক্সপ্লোর

'Jee Le Zaraa': প্রিয়ঙ্কার পর 'জি লে জরা' থেকে সরলেন ক্যাটরিনাও? কাস্টে যোগ দেবেন অনুষ্কা-কিয়ারা?

Bollywood Update: ২০২১ সালের অগাস্ট মাসে 'জি লে জরা'র ঘোষণা করেন ফারহান আখতার। তিন তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে নিয়ে এই ছবি তৈরির কথা ছিল।

নয়াদিল্লি: ফের শিরোনামে 'জি লে জরা' (Jee Le Zaraa)। শোনা যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পর এবার ছবি থেকে সরলেন ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। যদিও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে, তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, ক্যাটরিনাও ছাড়লেন ফারহানের ছবির কাজ। 

'জি লে জরা' থেকে সরলেন ক্যাটরিনা কাইফও?

২০২১ সালের অগাস্ট মাসে 'জি লে জরা'র ঘোষণা করেন ফারহান আখতার। তিন তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt), প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে নিয়ে এই ছবি তৈরির কথা ছিল। কিন্তু দিন দুই আগে শোনা যায় ছবি থেকে সরছেন প্রিয়ঙ্কা। এবার শোনা যাচ্ছে একই পথে হাঁটছেন ক্যাটরিনাও। 

তিন অভিনেত্রীর একসঙ্গে সময় না হওয়ায় ছবির শ্যুটিং শুরু করা যায়নি এতদিন। সেই কারণেই কি ছবি থেকে অবশেষে সরে আসছেন দুই তারকা? ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ এই ছবি থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং শোনা যাচ্ছে তাঁদের বদলে দেখা যেতে পারে অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। 

যখন 'জি লে জরা'র ঘোষণা করেন ফারহান আখতার, মূলত ছবির তিন নারী চরিত্রের অভিনেত্রীর নামই উত্তেজনার সৃষ্টি করে দর্শকদের মধ্যে। 'জিন্দেগি না মিলেগি দোবারা'র পর তিন নারীকে নিয়ে রোডট্রিপের গল্প শুনতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু বারবার এই প্রজেক্টের কাজ পিছিয়েছে। 

কিছু দিন আগেই বলিউডের ঘনিষ্ঠ সূত্র মারফত শোনা যায়, এই ছবির কাজ বারবার পিছিয়ে যাচ্ছে কারণ অভিনেত্রীদের নিজেদের অন্যান্য ছবির কাজ রয়েছে। হলিউডে কাজের জন্য প্রিয়ঙ্কা চোপড়া ২০২৩ সালে কোনও শ্যুটিং ডেট দিতে পারেননি বলে খবর। তিনি ফারহানকে ২০২৪ সালে শ্যুটিং করার কথা বলেন। পরিচালক রাজি হলেও আলিয়া ভট্ট ইতিমধ্যেই 'রামায়ণ'-এর শ্যুটিং করার কথা দিয়ে ফেলেছেন। ফলে আগামী বছর আলিয়া ব্যস্ত। কোনও তারিখই যখন ঠিক করা যায়নি, তখন ফের ছবির কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ফারহান। 

আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

কোনও অফিসিয়াল ঘোষণা না থাকলেও মনে করা হচ্ছে এবার ছবির কাস্ট বদলে যাবে। সেক্ষেত্রে দর্শকের উত্তেজনা কি একইরকম থাকবে? দ্রুত কাজ শুরু হবে ছবির? সব উত্তরই দিতে পারবেন ছবির নির্মাতারা, ফলে এখন শুধুই অপেক্ষা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget