এক্সপ্লোর

Koel in Janmashtami 2021: জন্মাষ্টমীতে ছোট্ট কবীরকে কৃষ্ণ সাজাতে ব্যস্ত কোয়েল

হলুদ পোশাকে ঝলমল করছেন মা কোয়েল। কোলে ছোট্ট কৃষ্ণ থুড়ি কবীর। যত্ন করে তার মাথায় ময়ূরের পালক আটকে দিচ্ছেন অভিনেত্রী।

কলকাতা: হলুদ পোশাকে ঝলমল করছেন মা কোয়েল। কোলে ছোট্ট কৃষ্ণ থুড়ি কবীর। যত্ন করে তার মাথায় ময়ূরের পালক আটকে দিচ্ছেন অভিনেত্রী। মল্লিক বাড়িতে ছেলের সঙ্গে জন্মাষ্টমী কাটালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিষ্টি ছবি।

আজ জন্মাষ্টমী। চিরকালই বাড়িতে বিভিন্ন পুজোর চল রয়েছে মল্লিক বাড়িতে। ছোট থেকে তাই পুজো দেখে বড় হয়েছেন কোয়েল। ছেলেকেও তাই ছোট থেকে এই সংস্কৃতির সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চান অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় জন্মাষ্টমী উদযাপনের ছবি ভাগ করে নেন কোয়েল। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতে পুজোর আয়োজন হয়েছে কোয়েলদের। আর পুজোর জায়গাতেই ছেলে কবীরকে কোলে নিয়ে বসে রয়েছে কোয়েল। কখনও তাঁকে আদর করছেন, আবার কখনও মাথায় গুঁজে দিচ্ছেন ময়ূরের পালক। মা-ছেলের এই মিষ্টি সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরাও। তবে ছবিতে স্পষ্ট করে দেখা যায়নি ছোট্ট কবীরের মুখ।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও শেয়ার করে নিজের পুজোর বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কোয়েল। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে কোয়েল বলছেন, 'ছোটবেলায় আমি একজন ভগবানকে খুব মেনে চলতাম। তথাস্তু ভগবান। জানি না কোথা থেকে এই ধারণাটা মনে গেঁথে গিয়েছিল। হয়ত ছোট থেকে রামায়ণ, মহাভারত দেখে বড় হয়েছি। সেখানে দেখতাম তথাস্তু বললেই সমস্ত ইচ্ছাপূরণ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল, তথাস্তু বলে কোনও ভগবান রয়েছেন।'

বাকি সমস্ত বাচ্চাদের মত, পুজোর সময় ঠাকুরের কাছে কী কী চাইবেন তার তালিকা বানাতেন কোয়েল। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, 'একবার আমার এক শিক্ষিকার কাছে খুব বকুনি খেয়েছিলাম। নিজেরই দোষে। কিন্তু তারপর কিছুদিন তিনি স্কুলে আসেননি। খুব মন খারাপ হয়েছিল। সেইদিন শিক্ষা পেয়েছিলাম, রাগ করেও কখনও কোনও মানুষের খারাপ চাইতে নেই।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার পূজোর স্মৃতি নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন কোয়েল। সেখানে তিনি তুলে ধরেন ছোটবেলায় ভাইবোনেদের সঙ্গে নর্দার্ন পার্কে পুজো দেখার স্মৃতি। বাড়ির সবার থেকে ছোট বলে অনেকসময় দল থেকে বাদ পড়তেন কোয়েল। সেই নিয়ে খুব অভিমান হত নায়িকার। তবে বাড়ির বড় দাদা-দিদিদের সঙ্গে প্রতিবছর নর্দার্ন পার্কে ঠাকুর দেখা চাইই-চাই। একবার এমনই এক পুজোর দিনে কোয়েলকে ফেলে সবাই চলে গিয়েছিল নর্দার্ন পার্কে ঠাকুর দেখতে। বাড়িতে দাদা দিদিদের না দেখে প্রচণ্ড অভিমান হয় কোয়েলের। অভিনেত্রী প্রবল বায়না জোড়েন তখন। রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসেন কোয়েলের 'মেজকা'। কথা দেন, নর্দার্ন পার্কে ফুচকা খেতে নিয়ে যাবেন কোয়েলকে। বড় কারও সঙ্গে যেতে হবে ভেবে একটু মনমরা হলেও, ফুচকার লোভ সামলাতে পারেন না কোয়েল। শেষমেষ নর্দার্ন পার্কে গিয়ে একরকম কান্না চেপে ফুচকা খেতে শুরু করেন কোয়েল। তাঁর কথায়, '২৫টা ফুচকা খাওয়ার পর মেজকা বলে তুই আর খাবি? মেজকা ভয় পাচ্ছিল এরপর শরীর খারাপ করবে কি না। কিন্তু আমি কাঁদতে কাঁদতে না আমি আরও খাব, আরও খাব বলতে বলতে ৫০টা ফুচকা খেয়ে ফেলি সেদিন। কেউ বিশ্বাস করবে না.. কিন্তু সত্যিই ৫০ টা ফুচকা খেয়েছিলাম।' এরপর হাসতে হাসতে অভিনেত্রী যোগ করেন, ফুচকা খেতে কখনও লজ্জা পান না তিনি। ছোটবেলায় সেইদিন যেমন লজ্জা পাওয়া উচিত হলেও পাননি।

">

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget