এক্সপ্লোর

পরিবারের সঙ্গে অষ্টমী উদযাপন কোয়েল মল্লিকের, পোস্ট করলেন ছবি

পরিবারের সঙ্গে অষ্টমী উদযাপন কোয়েল মল্লিকের, পোস্ট করলেন ছবি

কলকাতা: লাল পাড় সাদা শাড়িতে অভিনেত্রী কোয়েল মল্লিক, হলুদ পাঞ্জাবীতে ছোট্ট কবীর, সাদা পাঞ্জাবী পরে নিসপাল সিংহ রানে। মহাষ্টমীর সাজে ছবি পোস্ট করলেন মল্লিক বাড়ির মেয়ে। ঠাকুর দালানে দুর্গা প্রতিমার সামনে বসেও ছবি পোস্ট করেন তিনি। দেখা গেল অভিনেতা রঞ্জিত মল্লিককেও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালবাসা। সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।'

ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'

পুজোর সেই আনন্দে ভাটা পড়েনি কখনও। এখনও একইরকমভাবে মল্লিকবাড়ির পুজোর প্রতিদিন হাজির থাকেন কোয়েল। গতকাল সোশ্যাল মিডিয়ায় হলুদ শাড়িতে ঝলমলে ছবি শেয়ার করেন কোয়েল। সেইসঙ্গে জানান, মহাসপ্তমীর শুভেচ্ছা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবি 'বনি'। পুজোয় মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি। এক বিস্ময় শিশু, এক বিজ্ঞানী ও এক রোবটকে নিয়ে রহস্যের ঠাস বুনোট 'বনি'-তে। ছবি মুক্তির দিন বাবার সঙ্গে হাজির হয়েছিলেন কোয়েল।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget