এক্সপ্লোর

অভিনেত্রী হিসেবে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের: সন্দীপ্তা

সন্দীপ্তা সেনের ভাষায়, এটা তাঁর কাছে 'লাকি জুলাই'।

কলকাতা: ধারাবাহিকের পর্দায় ফের প্রধান চরিত্রে অভিনয়, অন্যদিকে প্রথমবার রুপোলি পর্দায় পা রাখা। সন্দীপ্তা সেনের ভাষায়, এটা তাঁর কাছে 'লাকি জুলাই'। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্য়ুটিং। বৃষ্টিভেজা সেট থেকে লাল পাড় সাদা শাড়িতে জি বাংলার 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সেটে ঝলমল করছেন সন্দীপ্তা। কেমন ছিল মা সারদা হয়ে ওঠার গল্প? সন্দীপ্তার কথায়, 'যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের'।

ছোটপর্দা আর বড়পর্দা কী করে একসঙ্গে সামলাচ্ছেন সন্দীপ্তা? অভিনেত্রী বলছেন, 'অনেকদিন পর ছোটপর্দায় ফিরছি। সেটাও এমন একটা চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে। একসঙ্গে তিনটে প্ল্যাটফর্মে কাজ করছি। মা সারদার চরিত্র তো বাঙালির মনে গেঁথে রয়েছে। প্রত্যেক বাঙালির ঘরেই বোধহয় মা সারদার ছবি রয়েছে। আমি নিজে শ্রী রামকৃষ্ণ, সারদাদেবীর গল্প শুনে বড় হয়েছি। এই চরিত্রটা নিয়ে আমি খুব উৎসুক। তবে ভীষণ চ্যালেঞ্জিং এই চরিত্রটা আমার কাছে। চেষ্টা করছি ১০০ শতাংশ দিয়ে ছবিতে কাজ করার। আর জীবনে প্রথমবার বড়পর্দায় পা রাখছি মৈনাক ভৌমিকের ছবির হাত ধরে। ভীষণ এক্সাইটেড আমি। ঠিক সামলে নেব। আর কবে কোথায় শ্যুটিং করতে যাব সেটা তো আমার টিম ঠিক করে। সেই চাপটা আমায় নিতে হয় না।'

কেমন ছিল সন্দীপ্তার এই যাত্রাটা? 'দুর্গা' ধারাবাহিক দিয়ে আমার কাজ শুরু। তারপর 'টাপুর টুপুর'। ওই ধারাবাহিকে আমার চরিত্রটা ছিল ভীষণ মুখরা একটা মেয়ের। এরপর 'তুমি আসবে বলে'-তে আমার চরিত্রটা আবার এক্কেবারে আলাদা। 'প্রতিদান'-এ আবার ১০ রকম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। 'আস্তে লেডিস' সিরিজে মেঘার চরিত্রটা বেশ সাহসী ছিল। আবার ডঃ নিমা প্রধান আবার বেশ অন্যরকম চরিত্র। আর মা সারদা তো বাঙালির মনে একটা অন্যরকম জায়গায় রয়েছেন। আমার টাইপকাস্ট হওয়ার কোনও প্রশ্নই নেই।

প্রথম দিনের শ্যুটিং এর অভিজ্ঞতা কেমন? সন্দীপ্তা বলছেন, 'যে কোনও অভিনেত্রীর কাছে মা সারদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সৌভাগ্যের'। এর আগে যখন ধারাবাহিকের সেটটা দেখতাম, মা কালীর মূর্তিটা দেখতাম, মনে হত, ইস..এখানে যদি যেতে পারতাম। সেটটা বড় ভালো। আজ এখানে এসে কাজ করছি। ভীষণ ভালো লাগছে। সৌরভ এত ভালো অভিনয় করে। আমি 'শতরুপে সারদা' বলে একটা বই পড়ছি। আরও অনেকে অনেক বইয়ের নাম বলছেন। পড়ব। এই চরিত্রটায় নিজেকে তৈরি করার জন্য রিসার্চ ছাড়া উপায় নেই।'

সেরা শিরোনাম

Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
Nana Patekar Death: 'একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে', ৪ দিন আগে গোয়ার অনুষ্ঠানে মৃত্যু নিয়ে এমনটাই বলেছিলেন নানা পাটেকর
'একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে', ৪ দিন আগে অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন নানা পাটেকর
Nana Patekar Death: অসুস্থবোধ করায় ফোন করেছিলেন নানা পাটেকর, গভীর রাত হওয়ায় কথা হয়নি বন্ধুর সঙ্গে
অসুস্থবোধ করায় ফোন করেছিলেন নানা পাটেকর, গভীর রাত হওয়ায় কথা হয়নি বন্ধুর সঙ্গে
Nana Patekar Death: ফ্লাইটে দেখা, সত্যজিৎ-রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা.. নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণা চৈতি ঘোষালের
ফ্লাইটে দেখা, সত্যজিৎ-রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা.. নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণা চৈতি ঘোষালের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget